জুমবাংলা ডেস্ক: সোনালী ব্যাংক লিমিটেডের স্পন্সরে প্রকাশিত হয়েছে কবি মনজুরুল হকের রচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কাব্যরাগে অসমাপ্ত আত্মজীবনী’ নামে একটি গ্রন্থ।

Advertisement
আজ (১৭ মার্চ) বাংলা একাডেমীর বই মেলায় মোড়ক উন্মোাচন মঞ্চে ‘কাব্যরাগে অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের মোড়ক উম্মোচন করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান।

এসময় তিনি বলেন, ‘আজ এমন একটি দিনে এই বইয়ের মোড়ক উন্মোাচন হলো যেদিন জাতির পিতার শুভ জন্মদিন। সোনালী ব্যাংক লিমিটেড এর স্পন্সরে প্রকাশিত এ বইয়ের মোড়ক উন্মোাচন বরতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন। এই বইটিতে লেখক বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থকে কাব্যিক ভাষায় তুলে ধরে সাহিত্যিক ও কাব্যিক রূপ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে আসা একজন কবি ও মুক্তিযোদ্ধার অসামান্য মৌলিক রচনা এ গ্রন্থতি। এটি সকল শ্রেণীর পাঠকের মাঝে বঙ্গবন্ধুকে নতুন করে পরিচিতি করে তুলবে ‘

কবি মনজুরুল হক ১৯৫৪ সালে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ধবলবতী গ্রামে জন্ম গ্রহণ করেছেন। তিনি ৬ নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক। তিনি সোনালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার হিসেবে অবসরগ্রহণ করেছেন।

ছাত্র জীবন থেকেই কবি মনজুরুল হক সাহিত্যাঙ্গনের সাথে সম্পৃক্ত। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ অবলম্বনে ‘কাব্যরাগে অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি রচনা করেছেন। এটি তাঁর চতুর্থ কাব্যগ্রন্থ। বইটি প্রকাশ করেছে ঢাকার বাংলাবাজারের অবধূত বইঘর। এছাড়া তিনি পাটগ্রাম উপজেলা প্রশাসনের সাথে যৌথভাবে প্রকাশ করেছেন ‘৭১ এ পাটগ্রাম’ শীর্ষক স্মারকগ্রন্থ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, প্রকাশক, মুক্তিযুদ্ধ গবেষক ও ব্যাংকের নির্বাহীবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তাবৃন্দ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.