
আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত বজলুল আহমেদ একই গ্রামের আসাবুল হকের ছেলে। সাপটি বিষধর সাপ গোখরা বলে শনাক্ত করেছেন হাসপাতালের চিকিৎসক।
আহত বজলুল আহমেদ বলেন, রাতে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলাম। এসময় ঝোপের ভিতর থেকে এসে একটি সাপ হঠাৎ আমার ডান পায়ের পাতার কয়েক জায়গায় কামড় দেয়। পরে আমি সাপটিকে ধরে মেরে ফেলি। পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সাপটিকেও সঙ্গে নিয়ে আসি যেন চিকিৎসা নিতে সুবিধা হয়।
তিনি আরো জানান, সাপটি আমাকে কামড় দেওয়ার পর আমার মাথা ঘুরছে। চোখে ঝাঁপসা দেখছি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, বজলুল আহমেদকে যে সাপটি দংশন করেছে সেটি গোখরা। এটি বিষধর সাপের মধ্যে একটি। তার ডান পায়ের পাতার কয়েক জায়গায় একাধিক বার সাপটি কামড় দেয়। তাকে এন্টিভেনম দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। তবে এখনই সে আশঙ্কামুক্ত কিনা বলা যাচ্ছে না। তাকে নিবীড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



