
চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর নতুন কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘সব মিলিয়ে নতুন কিছু বলার মতো অবস্থায় নেই। তবে এখনো খালেদা জিয়া নিজে নিজে হাঁটতে পারেন না। হাঁটতে হলে তার কারও না কারও সহযোগিতা লাগছে।’
জাহিদ আরও জানান, হাসপাতালের ভর্তির পর গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন খালেদা জিয়ার আপডেট নিচ্ছে, নতুন কিছু করতে বলছেন। সেভাবেই হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। সব পরীক্ষা শেষ হতে আরও দুই থেকে তিন দিন লাগতে পারে জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘এখন পর্যন্ত প্রয়োজনীয় পরীক্ষা চলছে। পরবর্তী সময়ে চিকিৎসকেরা যখন যাওয়ার জন্য বলবেন, তখন তিনি বাসায় ফিরবেন।’
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মঙ্গলবার রাত ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। কিছু পরীক্ষার পর রাত ১২টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওই মেডিকেল বোর্ডের পরামর্শেই এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



