Advertisement

জুমবাংলা ডেস্ক : আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ ঘোষিত প্রার্থী ও সাবেক মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘আমরা অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত হব। সন্ত্রাসী কারচুপিতে বিশ্বাস করি না। নৌকার কোনো ব্যাক গিয়ার নাই। নৌকা এগিয়ে চলবে। আমার বিশ্বাস নির্বাচনে জয়ী হবো।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

আতিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে। তারা সবাই অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে। আমাদের বিশ্বাস সবাই নির্বাচনে আসবে। আশা করি ইভিএমে সুষ্ঠু ভোট হবে। তারা (বিএনপি) বলছে প্রহসনমূলক ভোট, কিন্তু সেটি সত্য নয়। ভোট হবে সুষ্ঠু। ইভিএম নিয়ে একজন বললে হবে না, সবার আসতে হবে।

আতিকুল বলেন, আমি এবং আমার দল অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করি। মাঝপথে ভোট থেকে যেন কোনো প্রার্থী সরে না যায় সেটিই আমরা আশা করি। ভোট ইভিএমে আমাদের যেতে হবে, পার্শ্ববর্তী দেশে ইতিমধ্যে ইভিএম চলে গেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতি ও জঙ্গিবাদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। যেনো কোনো কাউন্সিলর দুর্নীতি বা ক্যাসিনোর সঙ্গে যুক্ত না হয়, সেদিকে নজর থাকবে। আমরা এই নির্বাচন নিয়ে সিরিয়াস। যেকোনো নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব দল অংশ নিচ্ছে তাই এটি সুন্দর নির্বাচন হবে বলে আমরা আশা করি।

আতিকুল ইসলাম বলেন, ‘পুনরায় মেয়র নির্বাচিত হলে সবার সহযোগিতায় ডেঙ্গু নির্মূল করা হবে।’

এ সময় আতিকের সঙ্গে আসেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ র সাবেক সভাপতি এম সিদ্দিকুর রহমান।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে অংশগ্রহণের জন্য গতকাল (৩০ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টায় আতিকুল ইসলাম পদত্যাগ করেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করে ডিএনসিসি সচিবের মাধ্যমে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠান তিনি। পরে সন্ধ্যায় মেয়র পদ থেকে তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.