স্পোর্টস ডেস্ক: ‘রিল ভিডিও’ বর্তমানে সময়ে ট্রেন্ডিংয়ে থাকা নতুন বিনোদনের ক্ষেত্র। টিকটক কিংবা এ জাতীয় বিনোদনে মত্ত থাকা তরুণ-তরুণী থেকে শুরু করে প্রায় সকলের কাছেই এখন জনপ্রিয়।

Advertisement
এবার সেই রিল ভিডিওতে মজেছেন ভারতে রোড সেফটি সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ লিজেন্ডসের তারকারা। এই মুহূর্তে টুর্নামেন্টটি খেলার জন্য ভারতে অবস্থান করছে আব্দুর রাজ্জাক, অলক কাপালি, মেহরাব হোসেন অপি, শাহাদাত হোসেনরা।
সেখানে একটি রিল ভিডিও করেছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটাররা। বলিউডের জনপ্রিয় গান ‘কালা চশমা’র সঙ্গে নেচেছেন মোহাম্মদ শরীফ, রাজীব, রাজ্জাকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



