গাজীপুর প্রতিনিধিধ: অনিয়ম, অব্যস্থাপনা ও  যৌন নিপিড়নের অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদকে শোকজ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। রবিবার (২১ জুলাই) সকালে শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল আহেদ।

অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদ
Advertisement

জানা গেছে, গত ১৬ জুলাই ৩৭.০২.০০০০.১০৬.২৭.০০৩.১৯.২৩৮ নং স্মারকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় গাজীপুরের কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদকে। নোটিশের অনুলিপি গাজীপুর জেলা প্রশাসক, ঢাকা অঞ্চলের উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) ও উপজেলা নির্বাহী অফিসারকে প্রেরণ করা হয়।

এর আগে গত মে মাসে বিদ্যালয়ের ছাত্রীরা নিপিড়নকারী ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। সেই প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলমকে প্রধান এবং উপজেলা মৎস্য অফিসার মো. লতিফুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাতকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ইউএনও’র কাছে দাখিল করেন। ইউএনও তদন্ত প্রতিবেদনসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে সুপারিশ করেন। জেলা প্রশাসক সেই প্রতিবেদন গত ১৫ মে ০৫.০৪১.৩৩০০.০১৯.০৫.০০২.১৮.২৪৪ নং স্মারকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেন। সে প্রেক্ষিতে তাকে শোকজ নোটিশ দেওয়া হয় এবং কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না ৭ কর্ম দিবসের মধ্যে তার জবাব দিতে বলা হয়।

এ ব্যাপারে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আহেদ বলেন, কারণ দর্শানোর নোটিশ পেয়েছি এবং যথাযথ কর্তৃপক্ষকে তার জবাব দিয়ে দেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শিবলী সাদিক বলেন, এ ব্যাপারে আমার বলার বা করার কিছু নেই। যা করার আমি করেছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাকি ব্যবস্থা নিবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.