গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ওই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

Advertisement

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহীদ ময়েজউদ্দিন সড়কের উপজেলা ভূমি অফিসের সামনে এ শহীদ মিনারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে মহান ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া পরিচারণা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমমা ও খতিব মাওলানা হাফেজ মো. মোশারফ হোসেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.