গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নবনির্বাচিত স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়া, পৌর কাউন্সিলর মো. আশরাফুল আলম রিপন, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।

সভায় বক্তারা সবাই উপজেলার স্বাস্থ্য উন্নয়নের উপরে বিশেষ নজরধারী বাড়ানোর ব্যাপারে মতামত প্রদান করেন।

উল্লেখ্য, নতুন এ কমিটিতে গণমাধ্যমকর্মী হিসেবে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানকে নির্বাচিত করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.