গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ থানায় আকস্মিক পরিদর্শনে আসেন গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি থানা পরিদর্শনে আসেন।

SP

Advertisement

এ সময় গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম থানার গোলঘরে সেবা প্রত্যাশী নারী-পুরুষের সমস্যার কথা সরাসরি শোনেন এবং তাদের আইনি সহায়তার জন্য থানার কর্তকর্তাদের নির্দেশনা দেন। পরে তিনি থানার সকল কর্মকর্তা ও ফোর্সদের সাথে কালীগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় করেন এবং সমস্যা সমাধানে নানা দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক, ইন্সপেক্টর (তদন্ত) কেএম সোহেল রানা, ইন্সপেক্টর (অপারেশন) মো. মুজাহিদুল ইসলাম, থানর সকল উপ-পরিদর্শক (এসআই), সহকারী উপ-পরিদর্শক (এসআই) উপস্থিত ছিলেন। এর আগে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম কে কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.