Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ‘কালু’ ডাকা নিয়ে ইশান্তের ওপর আর কোনও ক্ষোভ নেই স্যামির
ক্রিকেট (Cricket) খেলাধুলা

‘কালু’ ডাকা নিয়ে ইশান্তের ওপর আর কোনও ক্ষোভ নেই স্যামির

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 21, 20202 Mins Read

‘কালু’ ডাকা নিয়ে ইশান্তের ওপর আর কোনও ক্ষোভ নেই স্যামির

স্পোর্টস ডেস্ক : বর্ণবাদী নামে ডাকা নিয়ে ইশান্ত শর্মার ওপর কোনো ক্ষোভ পুষে রাখেননি ড্যারেন স্যামি। ওই অধ্যায় পেছনে ফেলে তিনি তাকাচ্ছেন সামনে। তবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্যারিবিয়ান অধিনায়ক বলছেন, ভবিষ্যতে এমন কিছু হলে আবারও উচ্চকিত হবেন তিনি।

গত জুনে স্যামি অভিযোগ করেছিলেন, ২০১৩ ও ২০১৪ মৌসুমে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় তাকে ও লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে সতীর্থরা ডাকতেন ‘কালু’ নামে। তখন তিনি ভেবেছিলেন, ‘কালু’ শব্দের অর্থ ‘তেজী ঘোড়া।’ পরে যখন জেনেছেন এটি একটি বর্ণবাদী ডাক, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হন প্রতিবাদে।

সানরাইজার্সে স্যামির পুরোনো কয়েকজন সতীর্থ যদিও তা উড়িয়ে দেন, তবে পরে পেসার ইশান্ত শর্মার একটি পুরোনো ইনস্টাগ্রাম পোস্টে প্রমাণ পাওয়া যায় স্যামিকে ‘কালু’ নামে ডাকার। স্যামি তখন দাবি করেন, বর্ণবাদী আচরণের জন্য তার কাছে ক্ষমা চাইতে হবে।

Advertisement

এরপর পেরিয়ে গেছে আরও দুই মাসের বেশি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে স্যামি ফিরেছেন মাঠে। তার আগে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এই অলরাউন্ডার বললেন, আপাতত তিনি তাকাচ্ছেন সামনে। তবে প্রয়োজনে ভবিষ্যতেও মুখ খুলবেন আবার।

“ আমি ক্ষোভ পুষে রাখি না। ইশান্ত শর্মার সঙ্গে কথা হয়েছে আমার। সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় যেমন তাকে ভাই হিসেবে ভাবতাম, এখনও তাকে সেভাবেই দেখি।”

“ তবে ভবিষ্যতেও যদি কখনও বুঝতে পারি যে কোনো বর্ণবাদী ভাষা ব্যবহার করা হয়েছে আমার ক্ষেত্রে, যে সময়ই বুঝতে পারব, তখনই সেটি নিয়ে প্রশ্ন তুলব। এই ক্ষেত্রেও সেটিই করেছিলাম। আমি কথা বলেছি, নিজের মতামত জানিয়েছি এবং এখন সামনে তাকাচ্ছি। এই ইস্যু থেকেই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছি (বর্ণবাদ নিয়ে)। কাজেই মুখ খোলা নিয়ে আমার আক্ষেপ নেই।”

গত মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড মারা যাওয়ার পর বিশ্বজুড়ে বর্ণবাদ বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল, সেটির ঢেউ স্পর্শ করেছিল ক্রিকেটকেও। বিশেষ করে ক্যারিবিয়ান ক্রিকেটাররা সোচ্চার ছিলেন বর্ণবাদ নিয়ে। স্যামির অভিযোগ সেটিকে দিয়েছিল নতুন মাত্রা। পরে ক্রিস গেইলও বলেছিলেন নানা সময়ে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার কথা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa