Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল
জাতীয়

কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল

By Saleh MohammadSeptember 25, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : দৈনিক কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোস্তফা কামাল। তিনি আট বছর ধরে পত্রিকাটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিন বছর ধরে পত্রিকাটির সামগ্রিক দেখভাল করছিলেন। ২০০৯ সালের মে মাসে তিনি কালের কণ্ঠের সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন।

images২০১০ সালের জানুয়ারি মাসেই উপ-সম্পাদক হিসেবে নিয়োগ লাভ করেন। কালের কণ্ঠে যোগদানের আগে তিনি প্রথম আলোতে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালে প্রথম আলোর জন্মলগ্ন থেকেই তিনি কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ শুরু করেন। ২০০৯ সালের মে মাস পর্যন্ত তিনি কূটনৈতিক বিটে দায়িত্ব পালনের পাশাপাশি চিফ রিপোর্টার ও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

সাহিত্যিক হিসেবেও মোস্তফা কামাল প্রতিষ্ঠিত। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১০৫টি। তার সাড়া জাগানো উপন্যাস, ‘অগ্নিকন্যা’, ‘অগ্নিপুরুষ’, ‘অগ্নিমানুষ’, ‘জননী’, ‘জনক জননীর গল্প’, ‘পারমিতাকে শুধু বাঁচাতে চেয়েছি’, ‘জিনাত সুন্দরী ও মন্ত্রীকাহিনী’, ‘হ্যালো কর্নেল’ প্রভৃতি। কলকাতা থেকে সাহিত্যম প্রকাশ করেছে দুটি বই।

মোস্তফা কামাল ১৯৮৪ সালে লেখালেখি শুরু করেন। ১৯৮৫ সালে বরিশাল থেকে প্রকাশিত সাপ্তাহিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় হাতেখড়ি। পরে তিনি দৈনিক প্রবাসী, সাপ্তাহিক বিচিত্রা, আনন্দ বিচিত্রা, সাপ্তাহিক ঢাকা, পূর্বাভাস ও রোববার পত্রিকায় লেখালেখি করেন। পেশাগত সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন ১৯৯১ সালে। ১৯৯৪ সালে সংবাদে যোগ দেন এবং কূটনৈতিক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন।

Advertisement

মোস্তফা কামালের জন্ম বরিশালের আন্ধারমানিক গ্রামে। সেখানেই কাটে শৈশব ও কৈশোর । তারপর থেকে ঢাকায় নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে এগিয়ে চলা। উচ্চশিক্ষা ইংরেজি সাহিত্য ও রাষ্ট্রবিজ্ঞানে।

কলামিস্ট হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।

কর্মজীবনে তিনি আফগানিস্তানে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি, নেপালে রাজতন্ত্রবিরোধী গণঅভ্যুত্থান, পাকিস্তানে বেনজীর ভুট্টো হত্যাকাণ্ড এবং শ্রীলঙ্কায় তামিল গেরিলা সংকট কভার করেন এবং অসংখ্য প্রতিবেদন ও নিবন্ধ লিখে আলোচিত হন।

এছাড়া পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চীন, জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত ও ভুটান সফর করেন। তিনি দেশে-বিদেশে সহস্রাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও কর্মশালায় অংশ নেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa