জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সকালে এক দিনের সরকারি সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

Advertisement
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। ১০টা ৪০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণের পর বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এসময় পবিত্র ফাতেহা পাঠ ও জাতির জনকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করবেন তিনি। সশস্ত্র বাহিনী কর্তৃক প্রদান করা হবে গার্ড অব অনার।

নামাজ ও মধ্যাহ্ন বিরতির জন্য দুপুর ২টা পর্যন্ত টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। ২টা ২০ মিনিটে গোপালগঞ্জ হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।

গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরিত প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার- ১ এস, এম, খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এসব তথ্য জানানো হয়।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যানার, ফেস্টুন, তোরণ ও বর্ণিল পতাকা দিয়ে টুঙ্গিপাড়াকে সাজানো হয়েছে। বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রতিটি স্থাপনা ধোয়া মোছার কাজ সম্পন্ন করা হয়েছে। সমাধি সৌধের সৌন্দর্য বর্ধণ করা হয়েছে। ফুল দিয়ে গোটা সমাধি সৌধ সাজানো হয়েছে। টুঙ্গিাপাড়ার সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.