Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কাল শতাধিক দস্যু বাহিনীর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফিরতে …
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

কাল শতাধিক দস্যু বাহিনীর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফিরতে …

By Shamim RezaNovember 22, 20192 Mins Read
কাল শতাধিক দস্যু বাহিনীর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফিরতে …
ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের উপকূলীয় এলাকাজুড়ে বিচরণ রয়েছে একাধিক সন্ত্রাসী বাহিনীর শত শত সশস্ত্র সদস্য। জল ও স্থলে সমান তালে চলে তাদের দস্যুতা ও সন্ত্রাসী কার্যক্রম।

এ অবস্থায় গত বছরের ২০ অক্টোবর প্রথম দফায় ৪৩ জলদস্যু আত্মসমর্পণের পর আগামীকাল শনিবার ১৩ দস্যু বাহিনীর আরও শতাধিক জলদস্যু আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করতে যাচ্ছে। সকালে মহেশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের হাতে অস্ত্র ও গুলি জমা দিয়ে সন্ত্রাসীরা আত্মসমর্পণ করবেন।

সম্প্রতি সুন্দরবনে একের পর এক জলদস্যু বাহিনী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘটনায় উদ্বুদ্ধ হয় কক্সবাজারের উপকূলীয় জলদস্যু গ্রুপগুলো। এ নিয়ে কক্সবাজারের উপকূলীয় জলদস্যু বাহিনীগুলোর সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেয়া হয় সরকারের পক্ষ থেকে।

কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, কালারমার ছড়া বাজার মাঠে এবারের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সম্মানিত অতিথি হিসেবে থাকবেন পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

Advertisement

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আত্মসমর্পণ করা সন্ত্রাসীদেরকে যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তবে সন্ত্রাস ও দস্যুতার পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য পুলিশ প্রশাসন ও সরকারের তরফ থেকে গতবারের মতো তাদেরকে সর্বোচ্চ আইনি সহায়তাসহ সার্বিক সহায়তা করা হবে।

কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, কুতুবদিয়ার শীর্ষ জলদস্যু গ্রুপ গুরাকালু বাহিনীর প্রধান গুরাকালুসহ ৯ সন্ত্রাসী ইতিমধ্যে আত্মসমর্পণের জন্য পুলিশের সেফহোমে চলে এসেছে। তাছাড়া প্রথম দফায় আত্মসমর্পণের পর থেকে এ পর্যন্ত কুতুবদিয়ায় শতাধিক জলদস্যু গ্রেফতার হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র ও গুলি।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, এ আত্মসমর্পণের পর মহেশখালী সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত হবে বলে আশা করা হচ্ছে। আত্মসমর্পণ উপলক্ষে সমাবেশ সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রাতে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, শনিবার সকাল পর্যন্ত সন্ত্রাসীরা আত্মসমর্পণে তালিকাভুক্তি হওয়ার সুযোগ পাবে। যারা আত্মসমর্পণ করবে তাদেরকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে নগদ অনুদান দেয়া হবে। পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তাদেরকে চেকের মাধ্যমে আরও টাকা দেয়া হবে অনুদান হিসেবে।

 

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa