Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার কাশফুলে ভেসে যাওয়া শরৎ এখন পূর্ণ যৌবনা, হৃদয় কাড়ছে প্রকৃতিপ্রেমীদের
শিল্প ও সাহিত্য স্লাইডার

কাশফুলে ভেসে যাওয়া শরৎ এখন পূর্ণ যৌবনা, হৃদয় কাড়ছে প্রকৃতিপ্রেমীদের

By Hasan MajorSeptember 9, 20242 Mins Read

রঞ্জু খন্দকার : আকাশজুড়ে এখন সাদা মেঘের ওড়াউড়ি। হারিয়ে গেছে কালো মেঘের দাপট। কাশফুলে ছেয়ে গেছে নদীর কিনার। ফুটেছে শিউলি। শরৎ যে এসেছে ধরায়। প্রায় মাস ছুঁইছুঁই বয়সী ঋতুর রাণী এখন পূর্ণ যৌবনবতী!

কাশফুলে ভেসে যাওয়া শরৎ এখন পূর্ণ যৌবনা, হৃদয় কাড়ছে প্রকৃতিপ্রেমীদের
ছবি : কমল দাশ
Advertisement

গ্রামে চোখ মেলে তাকালে এখন দেখতে পাব, মাঠ ছেয়ে আছে সবুজ ধানখেতে। কিছুদিন আগেই রোপন করা হয়েছে এসব চারা। তাই এখনো গোড়া শক্ত হয়নি এগুলোর। তবে এখনই এগুলোতেই দেখা মিলছে ‘রৌদ্র-ছায়ার খেলা’, যেমনটা শরতে মেলে দেখা।

রবি ঠাকুর তো এই শরতেই গেয়েছেন,

‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়
লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা।
নীল আকাশে কে ভাসালে
সাদা মেঘের ভেলা রে ভাই- লুকোচুরি খেলা।।’

আকাশে সাদা মেঘের ভেলা যদিও এখন পুরোদমে। কদিন আগেও বাংলার আকাশে ছিল ‘দুর্যোগের’ ঘনঘটা। কারণ, নিয়ম মেনে ঘোর বর্ষা এবার দেরিতেই নেমেছে। বিলম্বিত বর্ষায় শরতকে তো কিছুটা ছাড় দিতেই হচ্ছে!

আস্তেধীরে কমে গেছে কালো মেঘের দাপট। তার বদলে জায়গা করে নিচ্ছে সাদা তুলোর মতো নরম মেঘ। নীলাকাশজুড়ে তার ওড়াউড়ি।

শরতের আকাশে সাদা মেঘের ওড়াউড়ি দেখেই কবিগুরু লিখেছেন, ‘অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া…’।

নদীর কিনারে কাশফুল অবশ্য ফুটে গেছে। সামান্য বাতাসে এখন সেগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। শরতের যে আবাহন, সে তো কাশফুলেই। তাই তো কবিও লিখেছেন, ‘শরৎ এলো কাশের বনে/ নদীর কিনারায়…’।

গ্রামে কাশবন দেখতে এই মুহূর্তে যেকোনো নদীর চরে গেলেই চলবে। আর রাজধানীতে? যেকোনো বিকেলেই আপনি যেতে পারেন আফতাবনগর অথবা একটু দূরে উত্তরার দিয়াবাড়ি কিংবা ডেমরার আমুলিয়া এলাকায়।

শরতের সকালে শিউলিতলা ভরে যায় ফুলে-ফুলে। সে ফুল কুড়িয়ে মালা গাঁথেনি, এমন শৈশব-কৈশোর কমজনেরই কেটেছে। আর সকালে দূর্বাঘাসের ডগায় জমানো শিশির বিন্দু না দেখলে তো দেখা হয়নি কিছুই!

রবীন্দ্রনাথ শরতসকালের রূপে মুগ্ধ হয়ে লিখেছেন, ‘আজি কি তোমার মধুর মূরতি/ হেরিনু শারদ প্রভাতে…’

এ তো গেল ঋতুরানি শরতের রূপের বর্ণনা। কিন্তু শরতের আবহাওয়া? এটা বুঝতে শুধু তালপাকা গরমের কথা মাথায় রাখলেই যথেষ্ট। তালপিঠার স্বাদ নিতে চাইলে তো ভাদ্রের এই ভ্যাপসা আবহাওয়া মেনে নিতেই হবে!

শরৎকে ফসলের আবাহনেরও ঋতু বলা হয়। এই সময়ে যথেষ্ট পরিচর্যা করলে হেমন্তে বাঙালির গোলা ভরে উঠবে ধনধান্যে। সে পর্যন্ত তাহলে অপেক্ষা করতেই হয়!

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন, দুই সেনাসদস্যের ভূয়সী প্রশংসা করলেন সেনাপ্রধান

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
SSC Exam

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

July 12, 2026
hsc-exam

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

July 11, 2026
প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

July 9, 2026

Latest News

SSC Exam

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

hsc-exam

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

PM

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

PM

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

পে স্কেল

নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে

PM

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী

পে-স্কেলের গেজেট

পে-স্কেলের গেজেট জুলাইয়ে হচ্ছে না, চূড়ান্ত সময় নির্ধারণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa