
Advertisement

চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজ বৃহস্পতিবারের প্রথম ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তির স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে সমস্ত ক্রিকেটার এবং কর্মকর্তারা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যকার দিনের প্রথম ম্যাচ শেষে এই নীরবতা পালিত হয়। ক্রিকেটারদের পেছনে শের-ই-বাংলার গ্রাউন্ডসকর্মীরাও দাঁড়িয়ে প্রয়াত ম্যারডোনার প্রতি শ্রদ্ধা জানান।
মাঠে থাকা ক্রিকেটারদের পাশাপাশি প্রেসিডেন্টস বক্সের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন, মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুসসহ ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারাও। নীরবতা পালনকালে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠছিল কিংবদন্তি ম্যারাডোনার অসাধারণ সব কীর্তিগাঁথা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



