Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা কিভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ?
খেলাধুলা

কিভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ?

By Shamim RezaJun 23, 2019, 6:42 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের কাছে হারের পর বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবণা একেবারেই ক্ষীণ হয়ে পড়েছিলো। কাগজে-কলমে শেষ চারে যাওয়া সম্ভব মনে হলেও, বাস্তবতা বলছিলো ভিন্ন কথা। টাইগারদের পক্ষে সেমিফাইনাল খেলা ছিলো প্রায় অসম্ভব একটি ব্যাপার। যদিও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেই সম্ভাবনা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে টাইগাররা। তবে শুক্রবার অপ্রত্যাশিতভাবে শ্রীলংকার কাছে হেরে যায় আসরের টপ ফেবারিট ইংল্যান্ড।

লংকানদের এই জয়েই পয়েন্ট টেবিলে তৈরি হয়েছে ওলট-পালট অবস্থা। নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে বাংলাদেশও। টাইগারদের জন্য তৈরি হয়েছে নতুন সম্ভাবণা।

বিশ্বকাপে বাংলাদেশের বাকি আরো তিন ম্যাচ। যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত এবং পাকিস্তান। সেমিফাইনালের সম্ভাবণা টিকিয়ে রাখতে এর মধ্যে অন্ততপক্ষে দুটিতে জিততেই হবে বাংলাদেশকে।

অর্থ্যাৎ, তিন ম্যাচের দুটিতে জয় পেলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯, আর যদি তিন ম্যাচেই জয় পেয়ে যায়, তাহলে তো কথাই নেই, পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১১। বিশ্বকাপে সেমিফাইনাল খেলাও তখন অনেকটা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

বর্তমান অবস্থায় সেমি অনেকটাই নিশ্চিত হয়ে রয়েছে ভারত এবং অস্ট্রেলিয়ার। অন্যদিকে টুর্নামেন্ট থেকে আফগানিস্তান, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিদায়ও প্রায় নিশ্চিত।

সে ক্ষেত্রে বাংলাদেশের সেমিফাইনাল খেলার পথে সবচেয়ে বড় বাঁধা ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলংকা। বাংলাদেশের সমান ৬ ম্যাচ খেলে ইংল্যান্ডের পয়েন্ট ৮ হলেও, পরের তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের উপরের তিন দল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ভারত। আগামি তিন ম্যাচেই যদি তারা হেরে যায় তাহলে তাদের পয়েন্ট থেকে যাবে ৮’ই। অন্যদিকে দুই ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯।

আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড অবশ্য সুবিধাজনক অবস্থানেই রয়েছে। ৫ ম্যাচের ৪ টিতে জিতে তাদের পয়েন্ট ৯ (বৃষ্টির কারণে একটিতে পয়েন্ট ভাগাভাগি)। বাকি চার ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। যেখানে ২ ম্যাচেও যদি তারা জয় পায়, তাহলে তাদের সেমিতে খেলা নিশ্চিত হয়ে যাবে। আর যদি সবগুলো ম্যাচে হেরে যায় তাহলে বাংলাদেশের সামনে সুযোগ থাকবে তাদের টপকে যাওয়ার।

টাইগারদের সেমির স্বপ্নের আরেক বাধা শ্রীলংকার সেমিতে খেলতে হলে বাকি তিন ম্যাচের কমপক্ষে দুটিতে জিততে হবে। লঙ্কানরা যদি দুই ম্যাচ জিতে যায়, তাহলে তাদের পয়েন্ট হবে ১০। সে ক্ষেত্রে লঙ্কানদের ছোঁয়ার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের। শ্রীলঙ্কা এক ম্যাচ জিতলে এবং বাকি দুই ম্যাচ হারলেই কেবল তাদেরকে পেছনে ফেলার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।

তবে সব হিসেব-নিকেশ মিলে যাবে তখনই, যখন অন্তত দুই ম্যাচ জিততে পারবে বাংলাদেশ। টাইগারদের সামনের তিন প্রতিপক্ষ হচ্ছে আফগানিস্তান, ভারত এবং পাকিস্তান।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

May 23, 2026, 4:05 PM Asia/Dhaka
বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

May 23, 2026, 3:32 PM Asia/Dhaka
মোহাম্মদ আশরাফুল

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

May 23, 2026, 11:50 AM Asia/Dhaka
Latest News
Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

মোহাম্মদ আশরাফুল

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

সিরিজ

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

প্রধান কোচ

যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক এবার বাংলাদেশের নতুন প্রধান কোচ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp