জুমবাংলা ডেস্ক: আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের যশোদলে নবনির্মিত ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের’ বহির্বিভাগ চালু করা হবে। খবর ইউএনবি’র।

Advertisement

মেডিকেল কলেজের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, আগামী ১৫ আগস্ট বহির্বিভাগ চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখানে মেডিসিন, সার্জারি, গাইনি ও শিশু রোগে সহকারী অধ্যাপকের পাশাপাশি বিভিন্ন কনসালট্যান্ট ও হাসপাতাল বহির্বিভাগের চিকিৎসকরা সেবা প্রদান করবেন।

১৫ তারিখ বহির্বিভাগের সকল রোগীদেরকে টিকেট ও (এক্স-রে আলট্রাসনোগ্রাম ইসিজি রক্ত ও প্রস্রাব) প্যাথলজিক্যাল সকল পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।

উদ্বোধনের পর থেকে (সরকারি ছুটির দিন ব্যতীত) প্রতিদিন ৫ টাকায় বহির্বিভাগ টিকেট সংগ্রহ করে সেবা নিতে পারবেন সকল রোগীরা। সেই সাথে সরকারের নির্ধারিত মূল্যে প্যাথলজিক্যাল সকল পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন।

প্রসঙ্গত, কিশোরগঞ্জের কৃতি সন্তান, স্বচ্ছ রাজনীতিবিদ, প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নামে হাসপাতালটির নামকরণ করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.