ভোলার তজুমদ্দিনে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে এক প্রতিবন্ধী নারী (২৬) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গত রবিবার রাতভর ধর্ষণের পর এক বাগানে ফেলে যায় ধর্ষকরা।

গতকাল সোমবার সকালে পার্শ্ববর্তী দাসপাড়া নেপাল কবিরাজের বাড়ির সামনে থেকে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও নির্যাতিতার পরিবার জানিয়েছে, স্বামী পরিত্যক্তা ওই নারী কিছুটা মানসিক প্রতিবন্ধী। রবিবার রাতে তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামের অনিল সাধুর আশ্রমে কীর্তন শুনতে যান ভুক্তভোগী। সেখান থেকে ফেরার পথে তিন যুবক তাকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করে। মোটরসাইকেল চালক রাকিব, রাসেল ও শাকিল নামের তিন যুবককে অভিযুক্ত করা হলেও তাদের পুরো পরিচয় জানা যায়নি।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সামছুল আলম সোহেল জানান, ওই নারীকে যখন হাসপাতালে আনা হয় তখন তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
আরও পড়ুনঃ
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে রক্তমাখা জামাকাপড় উদ্ধার করেছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


