Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কুকুরের টানাটানি থেকে নবজাতককে রক্ষা করলেন এসআই
জাতীয় বিভাগীয় সংবাদ

কুকুরের টানাটানি থেকে নবজাতককে রক্ষা করলেন এসআই

By Sibbir OsmanAugust 20, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : নগরীর জনবহুল আগ্রাবাদের প্রধান সড়কের পাশে পিতৃ পরিচয়হীন এক নবজাতককে তিনটি কুকুরের মুখ থেকে বাঁচিয়েছেন পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান। খবর- ইউএনবি।
কুকুরের টানাটানি থেকে নবজাতককে রক্ষা করলেন এসআই

Advertisement

মঙ্গলবার ভোরে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদের বাদামতলী মোড়ে এ ঘটনা ঘটেছে। মোস্তাফিজুর রহমান ডবলমুরিং থানায় এসআই হিসেবে কর্মরত।

তিনি বলেন, ‘রাতের ডিউটির শেষ ভাগে আক্তারুজ্জামান সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিলাম। ওই সময় সড়কের উল্টো দিকে সোনালী ব্যাংকের সামনে দুটি কুকুরকে মারামারি করতে দেখি। আরেকটি কুকুর কিছু একটা নিয়ে টানাটানি করছিল। এগিয়ে গিয়ে দেখি একটা বাচ্চাকে নিয়ে কুকুরগুলো টানাটানি করছে। তখন এক নারীর সাহায্যে বাচ্চাটাকে উদ্ধার করে প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে এবং পরে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাই। বাচ্চাটি সুস্থ আছে।’

এসআই মোস্তাফিজুর বলেন, ‘চমেক হাসপাতালে যাওয়ার পথে বাদামতলী মোড়ে জনতা ব্যাংকের সামনে এক নারীকে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখি। ওই নারী মানসিক ভারসাম্যহীন। এখানে রাস্তায় থাকেন। নাম জিজ্ঞেস করতে ওই নারী জানায় তার নাম আয়েশা। কিন্তু আর কিছু বলতে পারছে না। তার শরীর রক্তাক্ত দেখে বুঝলাম এটাই প্রসূতি। পরে তাকেও হাসপাতালে নিয়ে যাই।

তিনি আরও বলেন, ‘আনুমানিক ২৫-২৭ বছর বয়সী ওই নারীকে বাচ্চার কথা জিজ্ঞাসা করতেই শুধু রাস্তার উল্টো দিকে দেখাচ্ছিলেন। যেখানে বাচ্চাটিকে কুকুরগুলো নিয়ে টানাটানি করছিল। তখন আমি ধারণা করে নিলাম উদ্ধার হওয়া ফুটফুটে নবজাতকটির মা এই নারী।’

এ ব্যাপারে জানতে চাইলে সিএমপির ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আশিকুর রহমান বলেন, বাদামতলী মোড়ে জনতা ব্যাংকের সামনে মানসিক ভারসাম্যহীন এক নারী রক্তাক্ত অবস্থায় বসে ছিলেন। আর হাত দিয়ে কুকুরগুলোর দিকে দেখাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, সোনালী ব্যাংকের সামনে বাচ্চার জন্ম দিয়ে তিনি উল্টো দিকে চলে যান। তখন কুকুরগুলো নবজাতকের শরীরে লেগে থাকা নাড়ি নিয়ে টানাটানি করছিল।

তিনি আরও বলেন, নবজাতকের সঙ্গে ওই নারীকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এসআই মোস্তাফিজ। তাদের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা আগের চেয়ে সুস্থ রয়েছেন। কুকুরের কামড় ওই শিশুটির গায়ে লাগেনি।

সুত্র : ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

June 23, 2026
যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

June 23, 2026
Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

June 23, 2026

Latest News

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa