
তবে রয়ে যান শাহজাদ। কুমিল্লা বোলারদের ওপর রীতিমতো তোপ দাগান তিনি। পথিমধ্যে মাত্র ২১ বলে ফিফটি তুলে নেন এ হার্ডহিটার। এবারের বিপিএলে এটি দ্বিতীয় দ্রুততম ফিফটি। প্রথমটি খুলনা টাইগার্সের রহমানউল্লাহ গুরবাজের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি করেন তিনি।
অবশ্য ফিফটির পর বেশিক্ষণ শাহজাদ ঝড় চলেনি। সানজামুল ইসলামের শিকার হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ২৭ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন রংপুরের আফগান রিক্রুট। সেই রেশ না কাটতেই রানআউট হয়ে সাজঘরে ফেরেন আল-আমিন। এতে রানের চাকা স্লো হয়ে যায় তাদের।
পরে মোহাম্মদ নবীকে নিয়ে খেলা ধরার চেষ্টা করেন টম অ্যাবল। তবে রানের গতি একটু বাড়াতে গিয়ে ২৫ বলে ২৫ রান করে সৌম্য সরকারের বলে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি নবী। খানিক বাদে মুজিব-উর রহমানের বলে ২৬ রান করে ফেরত আসেন তিনি।
তাতে চাপে পড়ে রংপুর। সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করেন লুইস গ্রেগরি। তবে অতি আক্রমণাত্মক হয়ে খেলতে গিয়ে আল-আমিনের বলির পাঁঠা হন তিনি। বিদায় নেয়ার আগে ১২ বলে ২ চার ও ১ ছক্কায় ২১ রানের ক্যামিও খেলেন এ ব্যাটার। পরক্ষণেই মুজিবের বলে প্লেড অন হন জহুরুল ইসলাম।
এ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে রংপুর। সুযোগ পেয়েছেন মনিরুল ইসলাম মুগ্ধ ও আল আমিন জুনিয়র। অভিষেক হচ্ছে পেসার মুগ্ধর। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কুমিল্লা।
বিপিএলের এবারের আসরে এর আগে একবার মুখোমুখি হয় রংপুর- কুমিল্লা। সেই ম্যাচে ১০৫ রানের বিশাল ব্যবধানে রংপুরকে হারায় কুমিল্লা। তাই রংপুরের সামনে এটি প্রতিশোধের ম্যাচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



