Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
খেলাধুলা স্লাইডার

ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার নতুন চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

By Hasan Majorএপ্রিল 25, 20243 Mins Read
ছবি: কমল দাশ
Advertisement

ফারুক তাহের, চট্টগ্রাম : চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলায় এবার নতুন চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার শরীফ বলী। তিনি বাঘা শরীফ নামে পরিচিত।

বন্দরনগরীর ঐতিহাসিক লালদীঘি মাঠে আজ বিকালে এই প্রতিযোগিতার ১১৫তম আসর অনুষ্ঠিত হয়।

বলীখেলার ফাইনালে শরীফ একই জেলার মো. রাশেদ বলীকে ১১ মিনিটে পরাজিত করে বিজয়ী হন।

রানারআপ রাশেদ ১১ মিনিট পর নিজেই খেলা চালিয়ে নিতে অপারগতা জানালে রেফারি শরীফকে বিজয়ী ঘোষণা করেন।

এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়ে রাঙামাটির সৃজন চাকমাকে হারিয়ে ফাইনালে যান রাশেদ।

আসরে খেলার কথা ছিল গতবারের চ্যাম্পীয়ন কুমিল্লার শাহজালাল বলীর। নামও দিয়েছিলেন জমা। কিন্তু শেষ মুহূর্তে শিষ্যকে সুযোগ দিতে নিজেই সরে দাঁড়ান তিনি। অন্যদিকে সাবেক চ্যাম্পীয়ন জীবন বলীও শারীরিক অসুস্থ থাকায় নিজের নাম প্রত্যাহার করে নেন।

বিকাল সোয়া পাঁচটার দিকে চ্যাম্পিয়ন রাউন্ড শুরু হয়। এর আগে বিকাল চারটা থেকে প্রায় ৮৪ জন বলী জব্বারের বলীখেলার রিংয়ে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেন। এরপর বাছাই করা ৮ জন বলী কোয়ার্টার ফাইনালে অংশ নেন। সেখান থেকে জয়ী চারজন সেমি ফাইনালে অংশ নেন। অপর দুই সেমিফাইনালিস্ট ছিলেন খাগড়াছড়ির সৃজন চাকমা ও সীতাকুণ্ডের রাসেল। সৃজন শেষ পর্যন্ত তৃতীয় স্থান অধিকার করেন।

বিজয়ের পর কুস্তির রিংয়ে দাঁড়িয়ে গুরুর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি শরীফ বলী।

তিনি বলেন, আমি প্রথমবার খেলতে এসেছি জব্বারের বলীখেলায়। গতবারের চ্যাম্পিয়ন শাহজালাল ভাই আমার গুরু। তিনি না খেলে আমাকে খেলার সুযোগ করে দিয়েছেন। উনি অনেক বড় মনের মানুষ। আপনারা উনার জন্য দোয়া করবেন।

ছবি: কমল দাশ

গত আসরের রানারআপ জীবন বলী বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। তাই নিজের নাম প্রত্যাহার করে বাঘা শরীফকে খেলানোর নাম প্রস্তাব করি।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রেল মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আয়োজক কমিটির যুগ্মসচিব সাংবাদিক চৌধুরী ফরিদের সঞ্চালনায় এসময় সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী।

১৯০৯ সালে চট্টগ্রামের সনামধন্য ব্যবসায়ী আব্দুল জব্বার সাওদাগর এই বলীখেলা বা কুস্তী প্রতিযোগিতার সূচনা করেন। সেই থেকে প্রতি বছরের বৈশাখ মাসের ১২ তারিখ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রতীক হিসেবে ব্যতিক্রমধর্মী এ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেন আবদুল জব্বার মিয়া।

জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলাকে ঘিরে লালদীঘি ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মেলাকে কেন্দ্র করে নগরের প্রায় ২ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বসেছে মেলা। এতে লাখ লাখ ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটেছে। এবারও তিনদিনব্যাপী চলমান এই মেলার গতকাল ছিল দ্বিতীয় দিন। মেলায় চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলার নারী-পুরুষরাও যোগ দিয়ে থাকেন এবং সাংবাৎসরিক প্রয়োজনীয় তৈজসপত্র, হাতপাখা, পাটি, বালিশ, ঝারু এসব নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয়-বিক্রয় করে থাকেন।

রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, ৪ মে থেকে শনিবারও হবে ক্লাস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

জুন 17, 2026
অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

জুন 17, 2026
পানি সরবরাহ বন্ধ

যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

জুন 17, 2026
Latest News
গোলরক্ষক ভোজিনহা

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

অভিনেত্রী কেয়া পায়েল

মেসির গোলে উচ্ছ্বাসে ভাসলেন অভিনেত্রী কেয়া পায়েল

পানি সরবরাহ বন্ধ

যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান

আলজেরিয়ার গোলরক্ষক যে কারণে মুখে মাস্ক পড়ে খেললেন

নতুন বার্তা

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

ঝড়-বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

তুলে নেওয়া হয়েছে

মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মেসির, ১২তম ম্যান অব দ্য ম্যাচ জয়

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa