Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কুমিল্লায় চাহিদার তুলনায় ৩ লাখ ৯ হাজার ৮৮৯ টন খাদ্য উদ্বৃত্ত
জাতীয় বিভাগীয় সংবাদ

কুমিল্লায় চাহিদার তুলনায় ৩ লাখ ৯ হাজার ৮৮৯ টন খাদ্য উদ্বৃত্ত

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 3, 2022Updated:আগস্ট 3, 20222 Mins Read

কামাল আতাতুর্ক মিসেল, বাসস: কুমিল্লা জেলার চাহিদার তুলনায় ৩ লাখ ৯ হাজার ৮৮৯ মেট্রিক টন বেশি খাদ্য উৎপাদন করেছে। কুমিল্লা সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, ২০১১-২২ অর্থ বছরে জেলায় চাল, ভূট্টা এবং গমসহ মোট দানাদার খাদ্যের চাহিদা ছিলো ১০ লাখ ৫৭ হাজার ৯১৪ মেট্রিক টন। জেলায় এসব খাদ্য উৎপাদিত হয়েছে ১৩ লাখ ৬৭ হাজার ৮০৩ মেট্রিক টন। কুমিল্লা জেলায় এই বৈচিত্র্যময় ফসল এবং বিশাল খাদ্য উদ্বৃত্তের জন্য কৃষকদের অবদান সবচেয়ে বেশি বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান।

Advertisement

তিনি বুধবার সকালে বাসসকে জানান, কুমিল্লায় আবাদি জমি রয়েছে ১ লাখ ৯৪ হাজার ১২২ হেক্টর। কৃষকদের অসামান্য অবদান এবং কৃষি বিভাগের সচেষ্ট থাকার ফলে আমরা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পেরেছি। জেলার ৬২ লক্ষাধিক মানুষের খাদ্যের যোগান দেয়ার পর কুমিল্লা থেকে এসব উদ্বৃত্ত খাদ্য যাচ্ছে দেশের অন্যান্য জেলায়। এছাড়া কিছু কিছু ফসল বিদেশেও রপ্তানি হচ্ছে।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় বোরো আবাদ হয়েছে ১ লাখ ৬১ হাজার ২৯১ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছে ৬ লাখ ৮১ হাজার ৭৯৮ মেট্রিক টন। আউশের ৭৫ হাজার ৫২৫ হেক্টর জমিতে ২ লাখ ২৩ হাজার ৬১২ মেট্রিক টন, রোপা আমন ১ লাখ ১৫ হাজার ৩০৭ হেক্টর জমিতে ৩ লাখ ২৫ হাজার ৪০৭ মেট্রিক টন, বোনা আমন ২১ হাজার ১৭০ হেক্টর জমিতে ২৪ হাজার ৯৮০ মেট্রিক টন উৎপাদিত হয়েছে। অর্থাৎ ৩ লাখ ৭৩ হাজার ২৯৩ হেক্টর জমিতে ১২ লাখ ৫৫ হাজার ৭৯৭ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে। ১ হাজার ২৯৮ হেক্টর জমিতে গম উৎপাদিত হয়েছে ৩ হাজার ৫৯৬ মেট্রিক টন।  ১১ হাজার ৪৭৪ হেক্টর জমিতে ১ লাখ ৮ হাজার ৪১০ মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হয়েছে। ১০ হাজার ৯৮১ হেক্টর জমিতে ২ লাখ ৫৮ হাজার ৬০২ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। সরিষা, তিল, বাদাম মিলে ১১ হাজার ১৪৪ হেক্টর জমিতে ১৪ হাজার ৪৪৯ মেট্রিক টন তেল উৎপাদিত হয়েছে। ৩৬৭ হেক্টর জমিতে ৪ হাজার ১৪৭ মেট্রিক টন পেঁয়াজ। মশুর, মাশকলাই, মটর, খেসারি, মুগসহ ২ হাজার ১৪৯ হেক্টর জমিতে ২ হাজার ৭২২ মেট্রিক টন ডাল উৎপদিত হয়েছে।

কুমিল্লা কৃষি বিভাগের উপ-পরিচালক মিজানুর রহমান আরো জানান, কুমিল্লার ১৭ উপজেলায় সবচেয়ে বেশি ফলন উৎপাদিত হয় বরুড়া উপজেলায়। জলাঞ্চল হওয়ায় এক মৌসুমে ফসল ফলিয়ে সবচেয়ে পেছনে আছে মনোহরগঞ্জ। কুমিল্লা জেলা শুধু এক ধরনের সবজির জন্য নয়, পুরো জেলায় নানান রকমের দানাদার শস্য, শাক-সবজি উৎপাদিত হয়। বাণিজ্যিক ভাবেও কুমিল্লা সবচেয়ে বেশি সবজি উৎপাদন করে। আখ, কচুর লতি, মিষ্টি আলু, তিল, ধনিয়া, সরিষা বাণিজ্যিক ভাবে উৎপাদিত হচ্ছে। এছাড়া মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, হলুদও উৎপাদিত হচ্ছে উল্লেখযোগ্য হারে।  আখ, মাল্টা, ড্রাগন ফলসহ বিভিন্ন ধরনের ফলও বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে কুমিল্লায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
PAY-SCALE

নতুন পে স্কেলে বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ 

জুন 15, 2026
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

জুন 15, 2026
Benzir

গ্রেফতারের পর নতুন করে আলোচনায় বেনজীরের যত অপকর্ম

জুন 15, 2026
Latest News
PAY-SCALE

নতুন পে স্কেলে বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ 

ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

Benzir

গ্রেফতারের পর নতুন করে আলোচনায় বেনজীরের যত অপকর্ম

Hasnat

অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠান শেষে আওয়ামী ফ্যাসিস্টদের ‘মিডল ফিঙ্গার’ দেখালেন হাসনাত

Kurigram

পতাকা বৈঠকেও হয়নি সমাধান, ৯ জনের শূন্যরেখায় অবস্থান

Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ফ্যামিলি কার্ডের টাকা

স্ত্রীর কাছে যাবে ফ্যামিলি কার্ডের টাকা, লেনদেন ‘টাকা পে’ অ্যাপসে

স্বাস্থ্যমন্ত্রী

আদ্ দ্বীন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী, আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

নবম পে স্কেল

নতুন পে স্কেলে বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’

Palak

আর্জেন্টিনার জার্সিতে ট্রাইব্যুনালে পলক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa