ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : ‘কখনও পরিচয় দেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, রাজনৈতিক সচিব, আবার কখনও উপসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়। আবার নিজেকে দাবি করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক। বর্তমানে আওয়ামীলীগের সদস্য।

নাম বলে থাকেন শেখ আকাশ আহমেদ শরীফ, বাড়ি গোপালগঞ্জ। পরিধান করেন মুজিব কোট এবং নৌকার ব্যাজ। এমন পরিচয় ব্যবহার করেই সম্পর্ক গড়ে তোলেন মানুষের সাথে। শরীফ উদ্দিন নামে এমন এক প্রতারককে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ।’

বুধবার বিকালে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় ইটিল্যাব (ইউনানী) ফ্যাক্টরি থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, নেত্রকোণা জেলার ওয়াজেদ আলীর ছেলে প্রতারক শরীফ উদ্দিন। এইচএসসি ভোকেশনাল পর্যন্ত লেখাপড়া করেছে সে। ভিন্ন পরিচয়ে তার দু’টি ফেসবুক আইডি রয়েছে। তার এসব আইডিতে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিজের ছবি ইডিটিং এর মাধ্যমে প্রদর্শন করে মানুষকে বিভ্রান্ত করে আসছিলো।

এদিকে ফেসবুক আইডির লিংক ধরে কুমিল্লা জেলা পুলিশের সাইবার ইউনিট পর্যবেক্ষণ করে বিকাল ৩টার দিকে তাকে আটক করে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান, শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ও তানভীর সালেহীন ইমনসহ অন্যান্যরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.