Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা কুর্মিটোলা গলফ্ ক্লাবে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের গলফ্ ইভেন্ট উদ্বোধন
খেলাধুলা

কুর্মিটোলা গলফ্ ক্লাবে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের গলফ্ ইভেন্ট উদ্বোধন

By Hasan MajorApr 6, 2021, 7:05 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক:  বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের গলফ্ ইভেন্ট আজ (৬ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ্ ক্লাবে উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্বাবধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই গলফ্ ইভেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল সাকিল আহমেদ ও সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তাজুল ইসলাম ঠাকুর উপস্থিত ছিলেন।

এর আগে, এ উপলক্ষে কুর্মিটোলা গলফ ক্লাবে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), জয়েন্ট সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অবঃ) এবং চীফ কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আবদুল বারি (অবঃ)।

উপস্থিত কর্মকর্তাগণ ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেম্স ২০২০’ এর গলফ প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণকে অবহিত করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ গেম্স জাতীয় পর্যায়ের একটি মাল্টিস্পোর্টস প্রতিযোগিতা। জাতীয় পর্যায়ের এ গেম্সটি প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নানাবিধ কারণে তা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হতে পারেনি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য এবারের বাংলাদেশ গেম্স এর নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেম্স ২০২০’ এবং জাতীয় পর্যায়ের এ গেম্স-এ ৩য় বারের মত গলফ ইভেন্ট অন্তর্ভূক্ত করা হয়েছে।

জাতীয় পর্যায়ের এ গলফ প্রতিযোগিতায় বাংলাদেশ গলফ ফেডারেশনের অধিভ‚ক্ত ১২ টি ক্লাব, বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল এবং বাংলাদেশ গলফ একাডেমীসহ ১৭ টি প্রতিষ্ঠানের মোট ৪১ টি দলের (পুরুষ-২৮ টি এবং মহিলা-১৩ টি) ৮২ জন গলফার দলগতভাবে এবং ৫৮ জন গলফার ব্যক্তিগতভাবে সর্ব মোট ১৪০ জন গলফার (পুরুষ – ১১২ এবং মহিলা – ২৮) ০৮ টি স্বর্ণ, ০৮ টি রৌপ্য এবং ০৮টি ব্রোঞ্জ পদকের জন্য ০৪ (চার) টি ক্যাটাগরী’তে (দলগত পুরুষ, দলগত মহিলা, ব্যক্তিগত পুরুষ ও ব্যক্তিগত মহিলা) প্রতিদ্বন্ধিতা করছেন।

উল্লেখ্য, প্রাকৃতিক সৈৗন্দর্যমন্ডিত আন্তর্জাতিক মানের কুর্মিটোলা গলফ ক্লাবে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাব ও সংস্থার খেলোয়াড় ছাড়াও উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ গলফ্ ফেডারেশনের অধিভুক্ত ১২টি গলফ্ ক্লাব ছাড়াও সেনা, নৌ, বিমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং রাওয়া গলফ্ দলের প্রায় ১৬০ জন কৃতি খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

আগামী ৯ এপ্রিল এ প্রতিযোগিতার সমাপনী দিনে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং সভাপতি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও বাংলাদেশ গলফ ফেডারেশন জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পদক বিতরণ করবেন বলে আশা করা যাচ্ছে।-আইএসপিআর

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

May 23, 2026, 4:05 PM Asia/Dhaka
বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

May 23, 2026, 3:32 PM Asia/Dhaka
মোহাম্মদ আশরাফুল

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

May 23, 2026, 11:50 AM Asia/Dhaka
Latest News
Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

মোহাম্মদ আশরাফুল

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

সিরিজ

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

প্রধান কোচ

যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক এবার বাংলাদেশের নতুন প্রধান কোচ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp