Advertisement
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর সরকারের উদ্যোগের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় আমারই আইডিয়া। আমি বলেছিলাম এটা করবো, এটা হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আইন পাস করে দেব আমরা, কৃষি বিশ্ববিদ্যালয় হবে।’

সোমবার রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে তাঁর অঙ্গিকারের কথা এভাবে পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এসময় করোনাভাইরাসের প্রভাবে রংপুর এবং কুড়িগ্রামে যেন ফের মঙ্গা ফিরে না আসে সেদিকে দৃষ্টি রাখতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘রংপুর মঙ্গাপীড়িত অঞ্চল ছিল। আমরা মঙ্গা দূর করেছি। করোনার কারণে রংপুরে যেন আর মঙ্গা না আসে সেটা বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।’

তিনি বলেন, ‘রংপুরে যথেষ্ট খাদ্য মজুত আছে। কোন মানুষ যেন কষ্ট না পায়। যারা একটু মধ্যবিত্ত আছে, যারা হাত পাততে পারে না তাদের সহযোগিতার আমরা ব্যবস্থা নিচ্ছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘চিলমারী বন্দরের কাজও আমরা শুরু করেছিলাম, এই করোনা ভাইরাসের কারণে সব আটকে গেল। সেটাও হয়ে যাবে, নদীগুলো সব ড্রেজিং করা হবে।’

পঞ্চগড় থেকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উত্তরবঙ্গের রেল সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

শেখ হাসিনা এই সময় পণ্য পরিবহনে রেলকে সংযুক্ত করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা রেল চালু করে দিয়েছি। পচনশীল পণ্য বা কোন এলাকায় বেশি উৎপাদন হয় এমন পণ্য যেন দ্রুত পরিবহন করা যায় তার জন্য রেলকে নির্দেশ দেয়া হয়েছে। কিছু কিছু চালু হয়েছে।’

সরকার প্রধান বলেন, লাগেজ ভ্যান আমাদের যেটুকু আছে, সেটুকু সারাদেশ যুক্ত করে, আমরা পণ্য পরিবহনের এই সময়ে, যেহেতু সড়ক পরিবহন উন্মুক্ত হয় নাই সুতরাং রেল সুযোগটা নিতে পারে। লাগেজ ভ্যান দিয়ে সারাদেশে পণ্য পরিবহনের ব্যবস্থা নেয়া যেতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু খাদ্যপণ্য নয় সকল ধরনের পণ্য পরিবহন করতে হবে।’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ পিএমও’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী একই বিষয়ে পৃথকভাবে ছয় দফায় ৫৬টি জেলার সঙ্গে পৃথক ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.