Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‍কুড়িগ্রামে বাড়ছে শীত, জনজীবন বিপর্যস্ত
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

‍কুড়িগ্রামে বাড়ছে শীত, জনজীবন বিপর্যস্ত

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 18, 2019Updated:December 18, 20192 Mins Read

শীত

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ছে শীত। ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় এই এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলায় আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছে।

পৌষের শুরুতেই উপজেলায় ক্রমাগত বাড়ছে তীব্র শীতের প্রকট। ঠাণ্ডায় চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। কনকনে ঠাণ্ডায় বিশেষ কাজ ছাড়া বাইরে বের হতে সাহস পাচ্ছেন না অনেকেই।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সরজমিনে উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র শীতের কারণে এলাকাবাসী খর-খুটায় আগুন জ্বালিয়ে ঠাণ্ডা নিবারণের চেষ্টা করছেন। সেই সঙ্গে উপজেলার বিভিন্ন ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে পোশাক ক্রয় করতে ভির করছেন ক্রেতারা। ঠাণ্ডায় সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে সব চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা।

Advertisement

বিকাল হতেই ঘন কুয়াশার চাদরে ছেঁয়ে যায় পুরো উপজেলা। দিনের বেশি ভাগ সময়ে সূর্যের আলোর দেখা মিলছে না। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি কমে যাওয়ায় রাত ও সকাল বেলা শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী বুধবার সকাল ৯টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছে। আগামী দুই একদিনের মধ্যে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে যেতে পারে।

রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জুমবাংলাকে জানান, আগামীতে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে জেলায় শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে ২৪ ও ২৫ ডিসেম্বরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa