
শনিবার বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্থগিত আন্তর্জাতিক রুটগুলোতে বিমানের ফ্লাইট পুনঃচালুর বিষয়টি যথাসময়ে জানানো হবে।
এদিকে, ওয়েবসাইটে প্রকাশিত পৃথক এক নোটিশে জানানো হয়, বাংলাদেশ বিমান আগামী সোম ও মঙ্গলবার (৬ ও ৭ জুলাই) থেকে দুবাই ও আবুধাবি-এই দু’টি রুটে শিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
ঢাকা-দুবাই রুটে আগামী সোমবার থেকে প্রতি-সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করা হবে। এ রুটে সোমবার ছাড়াও যথাক্রমে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার নিয়মিত বিমানের ফ্লাইট চলাচল করবে।
এছাড়াও আগামী মঙ্গলবার থেকে ঢাকা-আবুধাবি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট পরিচালনার কথা উল্লেখ করে ওই নোটিশে বলা হয়, এ রুটে প্রতি-সপ্তাহে মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার এই চার দিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে। আবুধাবি ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের টিকিট বুকিংয়ের আগে অবশ্যই ইউএই কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে অনলাইনে রি-এন্ট্রির অনুমোদন নিতে হবে বলেও নোটিশে জানানো হয়। বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



