Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বেঁচে আছেন এরশাদ
জাতীয়

কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বেঁচে আছেন এরশাদ

By Hasan Majorজুলাই 7, 20192 Mins Read

কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে বেঁচে আছেন এরশাদ

Advertisement
জুমবাংলা ডেস্ক: রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কৃত্রিম সাপোর্ট নিয়ে বেঁচে আছেন বলে জানিয়েছেন তার ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জিএম কাদের বলেন, আমি কিছুক্ষণ আগেও দলের চেয়ারম্যানকে দেখে আসলাম। তার নাকে এখন নল দেয়া আছে, কৃত্রিমভাবে ওনার সবকিছু স্বাভাবিক রাখা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন গতকাল তিনি যে অবস্থায় ছিলেন, এখনও সেই অবস্থায় আছেন। গতকাল ও পরশু ওনাকে হেমো ডায়াফিলটারেশন ও হেমো পারফিউশন দেয়া হয়েছে। এই দুটি দিয়ে তার শরীরে যে বাড়তি পানি ছিল, বিষাক্ত পদার্থ ও  রোগ জীবাণু ছিল তা বের করে দিয়েছেন।

তিনি বলেন, ডাক্তাররা বলেছেন তিনি এখনো শঙ্কামুক্ত নন। ওনার অবস্থা আশঙ্কাজনক। যেকোনো সময় যেকোনো দিকে যেতে পারে। তবে তারা আশাবাদী দু’দিনের চিকিৎসায় তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আরও দু’তিনদিনের মধ্যে ওনার অবস্থা আরেকটু উন্নতি হলে উনি স্বাভাবিক হতে পারেন।

এরশাদকে রক্ত দিতে হাজার হাজার মানুষ এসেছিলেন জানিয়ে তিনি বলেন, ওনার (এরশাদ) জন্য বি পজিটিভ রক্ত দরকার, স্ক্রলে এমন খবর প্রচারের পর হাজারো মানুষ রক্ত দিতে এসেছিলেন। ব্লাড ব্যাংকে মানুষ লাইন ধরে দাঁড়িয়েছিলেন। তবে রক্তের প্রয়োজন এখন আর নেই। প্রয়োজনে আবার রক্ত নেয়া হবে। যারা এসেছিলেন তাদের নাম ও মোবাইল নাম্বার রেখে দেয়া হয়েছে।

তিনি বলেন, গতকাল পর্যন্ত ওনাকে ২৮ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। তার আগে ২৪ ঘণ্টায় বিভিন্ন কারণে ৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। তবে বর্তমানে সে অবস্থা আর নেই। যারা দিয়েছিল এবং এসেছিল ধন্যবাদ।

বিদেশে চিকিৎসার বিষয়ে তিনি বলেন, এখানকার ডাক্তাররা বলেছেন তারা চিকিৎসা করতে পারছে। আধুনিক সকল সুবিধা তাদের আছে। তবুও আমরা চেষ্টা করেছিলাম সিঙ্গাপুরের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করার এবং ইমেইলে তাদের সকল ফাইল পাঠিয়েছিলাম। তারা বলেছেন এই অবস্থায় রোগীকে মুভ করানো সঠিক হবে না।

গত ২২ জুন থেকে ৯০ বছর বয়সী এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। এরশাদ হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন। বৃহস্পতিবার বিকালে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জুন 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

জুন 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

জুন 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa