Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কৃষকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি : স্পীকার
জাতীয় রংপুর

কৃষকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি : স্পীকার

By Saumya SarakarApril 18, 20242 Mins Read

কৃষকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি : স্পীকার

Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের অক্লান্ত প্রচেষ্টায় বাংলাদেশের অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, কৃষকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি।

তিনি আজ নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলার ৯নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ৯নং পীরগঞ্জ ইউনিয়নের প্রান্তিক কৃষকদের জন্য স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

৯নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলামের সভাপতিত্বে পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন।

স্পীকার বলেন, আধুনিক কৃষির বিস্তারে কৃষকদের মাঝে সঠিক পরামর্শ প্রদানে উপজেলা কৃষি অফিস সর্বদা নিয়োজিত আছে। এসময় তিনি নিয়মিত প্রোগ্রামের অংশ হিসেবে কৃষকদের মাঝে ১৫০টি স্প্রে মেশিন বিতরণ করেন।

এরপর তিনি পীরগঞ্জ উপজেলা মডেল মসজিদ এবং লালদিঘী হাবিবিয়া কাদেরীয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন। তিনি মডেল মসজিদের সামনে একটি দৃষ্টিনন্দন বাগান স্থাপনের জন্য পরামর্শ প্রদান করেন এবং প্রয়োজনীয় অর্থ প্রদানে ব্যবস্থা নিতে আহ্বান জানান।

পরে তিনি জয় সদন সংলগ্ন ফতেপুর মিয়াপাড়ার রাস্তাটি পরিদর্শন করেন। এসময় তিনি বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন এবং তাঁর রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এরপর তিনি বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার বাড়ি জয় সদনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

স্পীকার এসময় ইউনিয়ন ভিত্তিক উন্নয়ন প্রকল্প পরিদর্শনের আওতায় ৯নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাধারন জনগনের দাবিদাওয়ার কথা শুনে সেগুলো সমাধানের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজগুলোর দিকে নজর দেয়া হয়েছে। মিঠিপুর ইউনিয়ন ও কাবিলপুর ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণ ও সুপেয় পানির সংকট নিরসনে পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি বলেন, ইউনিয়নগুলোতে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ৪১টি প্রকল্পের মধ্যে বিভিন্ন ইউনিয়নে ২৮টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। নদীতে বাঁধ নির্মাণসহ ব্লক তৈরি ও স্লুইসগেট নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এসময় তিনি নির্মাণাধীন ভেন্ডাবাড়ি মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে নারীদের বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের আওতায় স্বাবলম্বী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা পরিষদের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রাজা, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রনি, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের খতিবসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পুষ্টি ও খাদ্যগুণে সমৃদ্ধ সজনে ডাঁটার যত উপকারিতা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
পে-স্কেল

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে-স্কেল, তালিকায় যেসব ভাতা

July 7, 2026
BD Bank

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা

July 7, 2026
মূল্যস্ফীতি

মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ

July 7, 2026

Latest News

পে-স্কেল

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে-স্কেল, তালিকায় যেসব ভাতা

BD Bank

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা

মূল্যস্ফীতি

মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ

এনসিপির সমাবেশে

এনসিপির সমাবেশে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

নুরুল হক নুর

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

Nahid

সংস্কারের পক্ষে দেওয়া রায় অস্বীকার করার সুযোগ নেই : নাহিদ

ডা. জুবাইদা রহমান

চিকিৎসার খরচ মেটাতে গিয়ে কেউ যেন নিঃস্ব না হয় : ডা. জুবাইদা রহমান

এনআইডি সংশোধন

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ

ডিএসসিসি প্রশাসক

অ্যাপে করা যাবে বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত অভিযোগ : ডিএসসিসি প্রশাসক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa