
মৃত ওই কয়েদির নাম মো. স্বপন (৩৬)। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক এদিন সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. মেহেদী জানান, সকালের দিকে মো. স্বপন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর আমরা দ্রুত ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বপন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। হাজতি নম্বর ৬০৩৭/এ এবং তার বাবার নাম ইদু মিয়া। তবে কী মামলায় আটক ছিলেন তা জানাতে পারেননি তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



