Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home অর্থনীতি-ব্যবসা কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার
অর্থনীতি-ব্যবসা

কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার

By Shamim Rezaজুন 11, 20262 Mins Read

জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সরিষাবাড়ী থানার কয়ড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে প্রেরণ করা হয়েছে।

কেন্দ্রীয় যুবলীগ নেতা

Advertisement

গ্রেপ্তার শেখ রাসেল উপজেলার ঢুরিয়ার ভিটা মধ্যপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২ অক্টোবর সরিষাবাড়ী থানায় দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে শেখ রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল আনুমানিক ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতার একটি মিছিল আরামনগর বাজার থেকে বের হয়ে শিমলাবাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে হামলা করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, শেখ রাসেল সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী লোহার পাইপ, রামদা ও ককটেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিলেন। মিছিলটি সেখানে পৌঁছামাত্র ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় এবং ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এতে আন্দোলনকারী অনেকেই আহত হন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘মামলাটি তদন্তাধীন রয়েছে। স্থানীয় তদন্ত ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শেখ রাসেলের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ জুন) সকালে গ্রেপ্তার আসামিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
কেন্দ্রীয় যুবলীগ নেতা
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সিগারেটের দাম

প্রস্তাবিত বাজেট: কোন সিগারেটের দাম কত হলো

জুন 11, 2026
পে-স্কেল

প্রস্তাবিত বাজেটে পে-স্কেল: বেতন-ভাতায় কত বরাদ্দ জানালেন অর্থমন্ত্রী

জুন 11, 2026
নাগরিক সেবা উন্নয়নে এআই

এআই ব্যবহার করে সেবা সহজ করতে ৫০০ কোটি টাকা বরাদ্দ

জুন 11, 2026
Latest News
সিগারেটের দাম

প্রস্তাবিত বাজেট: কোন সিগারেটের দাম কত হলো

পে-স্কেল

প্রস্তাবিত বাজেটে পে-স্কেল: বেতন-ভাতায় কত বরাদ্দ জানালেন অর্থমন্ত্রী

নাগরিক সেবা উন্নয়নে এআই

এআই ব্যবহার করে সেবা সহজ করতে ৫০০ কোটি টাকা বরাদ্দ

রূপালীক্যাশ

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি সই

মদের দাম

দেশে তৈরি মদে লিটারে ৫০০ টাকা ভ্যাট

Boyosko

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য সুখবর

অর্থমন্ত্রী

নবম জাতীয় পে স্কেলের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

দাম কমবে

দাম কমবে যেসব পণ্যের

আবগারি শুল্ক

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa