
আটক জহুরুল ইসলাম বেলকুচি উপজেলার ভাঙাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ডিবি পুলিশ জানিয়েছে, জহুরুল উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকারের দোয়াত কলম প্রতিকের পক্ষে ভোট কিনছিলেন।
সিরাজগঞ্জ ডিবির ওসি জুলহাজ উদ্দিন জানান, তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশেই দোয়াত কলম প্রতীকের পক্ষে টাকা দিয়ে ভোট কিনছিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হাতে নাতে আটক করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



