Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা কেন সমালোচনার মুখে পড়েছিল ২০০৭ ক্রিকেট বিশ্বকাপ?
ক্রিকেট (Cricket) খেলাধুলা

কেন সমালোচনার মুখে পড়েছিল ২০০৭ ক্রিকেট বিশ্বকাপ?

By Yousuf ParvezNovember 11, 20232 Mins Read
অনেক ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন যে, ২০০৭ বিশ্বকাপ হচ্ছে ক্রিকেট টুর্নামেন্টের সবথেকে বাজে আসর। ওই বিশ্বকাপ অনেক সমালোচনার মুখে পড়েছিল। বাজে আউটফিল্ড, স্টেডিয়ামে দর্শক না থাকা সহ অবকাঠামোগত সমস্যা সবকিছুই ছিল চোখে পড়ার মতো।
২০০৭ বিশ্বকাপ
Advertisement
এ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ভারত এবং পাকিস্তান বিদায় নিয়েছিল। ফলে এ বিশ্বকাপ তেমন জমজমাট হতে পারেনি। সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়ের মতো তারকা খেলোয়াড় থাকা সত্ত্বেও ভারত, বাংলাদেশ এবং শ্রীলংকার কাছে হেরে গিয়েছিল।
অন্যদিকে ইনজামামুল হক, ইউনুস খানের মতো জনপ্রিয় খেলোয়াড় পাকিস্তানকে পরবর্তী রাউন্ডে উঠাতে পারেনি। আয়ারল্যান্ড এবং স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এর কাছে হেরে বসে পাকিস্তান। এশিয়ার দর্শকদের জন্য ছিল তা হতাশা জনক।
এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং শ্রীলংকা এত ভালো খেলছিল যে তারাই ফাইনালে উঠবে তা আগে থেকে বোঝা যাচ্ছিল। আর পিচগুলো অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। এর ফলে পেস বোলারদের জন্য কিছুই করার ছিল না।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এর যখন খেলা চলে তখনো মাঠে তেমন দর্শক ছিল না। স্টেডিয়ামের দর্শক শূন্যতা অনেক সমালোচনা তৈরি করে। তাছাড়া স্টেডিয়ামে ঢোকার সময় বেশ কড়াকড়ি আরোপ করা হতো। এটা একটা কারণ হতে পারে।
২০০৩ সাল থেকে পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন বব উলমার। পেগাসাস হোটেলের ৩৭৪ নাম্বার কক্ষে তার লাশ পাওয়া যায়। তার সন্দেহজনক মৃত্যু অনেক সমালোচনার জন্ম দেয়। খেলোয়াড়দের অনেক প্রশ্ন করা হয়। তবে এ কেসের কোন সমাধান মিলেনি।
২০০৭ বিশ্বকাপের ফাইনাল অনেক অদ্ভুত ঘটনার জন্ম দেয়। আলোর স্বল্পতার কারণে শেষ তিন ওভার ব্যাট করতে পারেনি শ্রীলংকা। শ্রীলংকা আম্পায়ারকে জানিয়ে দেয় অস্ট্রেলিয়াকে বিজয় ঘোষণা করে দিতে। কিন্তু আম্পায়ার বলেন যে, শেষ তিনবার ব্যাট করতেই হবে। পরে স্বল্প আলোতে শেষ তিনবার ব্যাট করে শ্রীলংকা।
fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Yousuf Parvez
  • Facebook
  • X (Twitter)

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa