Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কেরানীগঞ্জে অবৈধ ইটভাটার ছড়াছড়ি, বিপজ্জনক দূষণে জনজীবন
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

কেরানীগঞ্জে অবৈধ ইটভাটার ছড়াছড়ি, বিপজ্জনক দূষণে জনজীবন

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 15, 2020Updated:ফেব্রুয়ারি 15, 20202 Mins Read

কেরানীগঞ্জে অবৈধ ইটভাটার ছড়াছড়ি, বিপজ্জনক দূষণে জনজীবন

Advertisement

এইচ এম আমীন, ইউএনবি: ঢাকার অদূরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর, দোলেশ্বর, জাজিরা ও মোল্লারহাট এলাকায় পরিবেশ অধিপ্তরের ছাড়পত্র না নিয়েই অবৈধভাবে বছরের পর বছর চলছে আড়াইশ ইটভাটা।

এসব অবৈধ ইটভাটা থেকে প্রতিনিয়ত নির্গত কালো ধোঁয়া ও ছাইয়ের কারনে ওই এলাকায় কৃষকরা কোনো ফসল ফলাতে পারছেন না। হাজার হাজার একর জমি অনাবাদি হয়ে পড়ে আছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন কেরানীগঞ্জের কৃষকরা।

এদিকে, ইটভাটাগুলোতে অবৈধভাবে কাঠ, রাবার, গাড়ির টায়ার ও কয়লা পোড়ানোর কারণে কেরানীগঞ্জ ও রাজধানীর আশপাশের এলাকাসহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) থাকা হাজার হাজার বন্দী ও হাজতবাসীসহ কর্মকর্তাদের পরিবারের সদস্যরা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।

শুধুমাত্র রাজেন্দ্রপুর এলাকায় কেন্দ্রীয় কারাগারের দেয়ালের চারপাশ ঘিরেই রয়েছে ১৫টি ইটভাটা। এসব অবৈধ ইটভাটার কালো ধোঁয়া ও গন্ধে অতিষ্ঠ হয়ে কারা কর্তৃপক্ষ জেলখানার আশপাশ থেকে ইটভাটাগুলো বন্ধের জন্য গত দুবছরে পরিবেশ অধিদপ্তরেকে ১২ বার চিঠি পাঠিয়েছে। তাতেও সেগুলো বন্ধ হয়নি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝেমধ্যে অভিযান চালিয়ে দু-চারটি ইটভাটাকে আর্থিক জরিমানা করলেও অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। এতে স্থানীয়রা ক্ষুব্ধ কিন্তু অবস্থা থেকে পরিত্রাণ মিলছে না।

ওই এলাকার কৃষকদের অভিযোগ, স্থানীয় কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী ইটভাটা মালিক সমিতির সভাপতি। পরিবেশ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনকে নিয়মিত মাসোহারা দিয়ে তিনি বছরের পর বছর ওই আড়াইশো অবৈধ ইটভাটাগুলো চালিয়ে যাচ্ছেন।

রাজধানী ও ঢাকার কেরানীগঞ্জ, সাভার, আশুলিয়া, টঙ্গী, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ, ও মুন্সিগঞ্জসহ তার আশপাশ এলাকায় পরিবেশ দূষণমুক্ত করতে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে হাইকোর্টের একটি রিটপিটিশনের (মামলা নং-৩৬৭৬/২০১০) আদেশে, বুড়িগঙ্গা নদীর পানিদূষণকারী ডাইং কারখানা ও রাজধানী আশপাশ এলাকার সকল ইটভাটা বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) নির্দেশ দেয়া হয়। কিন্তু গত ডিসেম্বর মাস এ আদেশ পালন করতে ব্যর্থ হয় পরিবেশ অধিদপ্তর।

এদিকে হাইকোর্ট গত জানুয়ারি মাসে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেন এবং ৩০ কার্যদিবসের মধ্যে বুড়িগঙ্গা নদীর পানিদূষণে জড়িত কারখানা ও বায়ুদূষণ রোধে রাজধানীর আশপাশের এলাকার সকল ইটভাটা বন্ধ করতে নির্দেশ দেন।

হাইকোর্টের ওই আদেশের পর, গত ১২ ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর, দোলেশর, জাজিরা ও মোল্লারহাট এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে ওই চারটি এলাকায় এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে ১৫টি অবৈধ ইটভাটাসহ মোট আড়াইশো ইটভাটা চালু রয়েছে।

অবৈধ ইটভাটাগুলো এখনও কেন বন্ধ করা হচ্ছে না এ বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ জানান, পরিবেশ অধিদপ্তর যখনই ইটভাটাগুলোতে অভিযান চালাতে চায় আমরা তখনই তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ জনবল দিয়ে জেল জরিমানা করা অব্যাহত রেখেছি। সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026

Latest News

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa