
আম্পায়ার সাইমন টাফেলের একটি বই প্রকাশ অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘কোহলিকে আমি প্রস্তাব দেওয়ার পর ও রাজি হতে মাত্র তিন সেকেন্ড সময় নিয়েছিল।’
এখন প্রশ্ন হচ্ছে, তা হলে বছরখানেক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেন খেলতে রাজি হননি কোহলি? এ ব্যাপারে সৌরভ বলেন, ‘আমি জানি না আগে কী হয়েছে। তবে কোহলি দিবা-রাত্রির টেস্ট খেলতে মুখিয়ে ছিল। ফাঁকা গ্যালারিতে টেস্ট আয়োজন মোটেও ভালো নয়। এটা কোহলিও বুঝেছে। দিবা-রাত্রির টেস্ট দর্শকদের মাঠে আসতে উৎসাহ জোগাবে।’
দায়িত্ব নেয়ার পর প্রথম সপ্তাহেই ভারতের মাটিতে প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট আয়োজনের ঘোষণা দেন বিসিসিআই বস। শুধু তাই নয়, এখন আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, তিনি ভারতীয় ক্রিকেট ক্যালেন্ডারে নিয়মিতভাবে গোলাপি বলের টেস্ট চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



