Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার বাংলাদেশের প্রথম টাকা-কয়েনের নকশাকার কে. জি. মুস্​তাফা আর নেই
জাতীয় স্লাইডার

বাংলাদেশের প্রথম টাকা-কয়েনের নকশাকার কে. জি. মুস্​তাফা আর নেই

By Hasan Majorজুলাই 7, 2023Updated:জুলাই 7, 20232 Mins Read

Advertisement
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশাকার শিল্পী কে. জি. মুস্​তাফা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

শুক্রবার (৭ জুলাই) ভোর ৩টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্খি রেখে গেছেন।

মরহুমের প্রথম নামাজে জানাযা আজ বাদ জুমা রাজধানীর পূর্ব রামপুরায় নিজ বাসভবনের নিকটস্থ মসজিদে অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলায় অবস্থিত গ্রামের বাড়িতে আজ বাদ আছর দ্বিতীয় জানাযা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিটসহ আরও গুরুত্বপূর্ণ স্মারকের নকশাকারও শিল্পী কে. জি. মুস্​তাফা। ১৯৬৪ সালে সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে কমার্শিয়াল আর্ট বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন তিনি। ১৯৬৪ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত পাকিস্তান সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে সিকিউরিটি ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। স্বাধীনতার আগেই তিনি বাংলাদেশে চলে
আসেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ সরকার কর্তৃক প্রবর্তিত প্রথম কাগুজে নোট সমুহের নকশা করেন কে. জি. মুস্​তাফা। তার মধ্যে আছে এক টাকা, পাঁচ টাকা, দশ টাকার নোট দুটি করে এবং একশত টাকার একটি নোট। তিনি এসকল নোটের মুদ্রণ তদারকির জন্য সরকারের পক্ষ থেকে লন্ডন ও পূর্ব বার্লিন গিয়েছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশের প্রথম কয়েন এক পয়সা থেকে পঞ্চাশ পয়সার নকশা করেন।

ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ-২০১১, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্ম জয়ন্তী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ৯০ বছর পূর্তি উপলক্ষে মুদ্রিত তিনটি রূপার স্মারক মুদ্রার নকশা করেন কে. জি. মুস্​তাফা। বাংলাদেশের বিজয়ের ৪০ বছর উপলক্ষে মুদ্রিত স্মারক নোটটিরও নকশা তাঁর করা।

এছাড়াও তিনি বাংলাদেশ ডাক বিভাগের প্রায় ১০০টি উপরে স্মারক ডাকটিকেট নকশা করেন। করেছেন অনেক ননজুডিশিয়াল স্ট্যাম্প, কোট ফি, সংযুক্তি স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প, সঞ্চয় সনদপত্র, প্রাইজবন্ড, শেয়ার সার্টিফিকেট এবং নিরাপত্তা নমুনাসহ সরকারি ও বেসরকারি অনেক বন্ডের নকশা করেছেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

জুন 19, 2026
police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

জুন 19, 2026
পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

জুন 19, 2026
Latest News
হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

বেসরকারি এতিমখানা

১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa