Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন রবি শাস্ত্রী
ক্রিকেট (Cricket) খেলাধুলা

কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন রবি শাস্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 18, 2021Updated:September 18, 20212 Mins Read

কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগে ওঠা গুঞ্জনের অবসান ঘটিয়ে বিরাট কোহলি নিজেই জানিয়ে দিলেন বিশ্বকাপের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন। সেই ধারাবাহিকতায় এবার কোচের পদ ছাড়ার ইঙ্গিত দিলেন রবি শাস্ত্রী। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শাস্ত্রীর সঙ্গে চুক্তি আছে ভারতের। তারপর তিনি আর কোচ থাকতে রাজি নন। শাস্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপই তার শেষ দায়িত্ব কি না? তিনি বলেন, ‘মনে হয় তাই, কারণ আমার সব পাওয়া হয়ে গেছে।’

শাস্ত্রী কোচ থাকার সময়ই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সিরিজ জিতেছিল ভারত। ২০১৮-১৯ সালের পর ২০২০-২১ সালেও তারা অস্ট্রেলিয়ায় সিরিজ জিতেছে। ইংল্যান্ডের মাটিতে সম্প্রতি স্থগিত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। এই দলকে টানা দুই মেয়াদে প্রশিক্ষণ দিয়েছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘পাঁচ বছর টেস্টে আমরা শীর্ষে আছি। এছাড়া অস্ট্রেলিয়াতে দুই বার সিরিজ জয়, ইংল্যান্ডে লর্ডস এবং ওভালে টেস্ট জয়- আমার কাছে এগুলোই সব। আমি তৃপ্ত।’

শাস্ত্রী মনে করেন, কোচের পদে কারও বেশি দিন থাকা উচিত নয়। তিনি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে সব দেশকে আমরা তাদের মাঠে গিয়ে হারিয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে সেটা আরও আনন্দের হবে। আর কিছু চাই না। আমার মনে হয় কখনও এক জায়গায় বেশি দিন থাকা উচিত নয়। দলের থেকে যা চেয়েছি সেটাই পেয়েছি। যা চেয়েছি তার থেকে অনেক বেশিই পেয়েছি। করোনা আছে না নেই, সেই নিয়ে দল ভাবেনি। ওরা জিততে চেয়েছে, রান করতে চেয়েছে। মনে হয়েছে ব্রাজিল বা ইংল্যান্ডের ফুটবল দলকে কোচিং করাচ্ছি।’

Advertisement
fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa