Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কোথাও বিএনপির জনসমর্থন নেই : কাদের
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

কোথাও বিএনপির জনসমর্থন নেই : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 11, 2020Updated:January 11, 20202 Mins Read

কোথাও বিএনপির জনসমর্থন নেই : কাদের

নীলফামারী প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গরিবের দল নয়, লুটেরা কোটিপতির দল। এ কারণে তাদের রাজনীতিতে এখন সবখানে খরা চলছে। কি নির্বাচন, কি আন্দোলন কোথাও বিএনপির জনসমর্থন নেই।

আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের ফাইভ স্টার মাঠে আওয়ামী লীগের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ডিজিটাল বাংলাদেশ চায় না। তারা চায় এনালগ বাংলাদেশ। বাংলাদেশকে পিছিয়ে রাখতে চায় তারা।

Advertisement

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাতেই রাজি। কোনও বিষয়েই আমরা ভীত নই।

কাদের বলেন, ইভিএম একটি আধুনিক নির্বাচন ব্যবস্থা। কিন্তু নির্বাচনের আগেই বিএনপি ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে। ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। ভোট অনুষ্ঠানের আগেই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় কিভাবে তা কারোই বোধগম্য নয়।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার গরিবের সরকার। যেকোন দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন। শীতে বন্যায় কষ্ট পেলেও বিএনপি মানুষের পাশে আসেন না। তারা ঢাকায় বসে নালিশ করেন।

দলীয় সূত্র জানানো হয়, দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের আট জেলায় আওয়ামী লীগের উদ্যোগে ৫০ হাজার কম্বল বিতরণ করা হবে। অনুষ্ঠানে এসব কম্বল জেলা নেতৃবৃন্দের হাতে তুলে দিয়ে ওই অনুষ্ঠানে ৩ হাজার কম্বল বিতরণ করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, রাবেয়া আলীম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজুল হক।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa