Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেট (Cricket) কোন দল কতবার জিতেছে ইউরো শিরোপা?
ক্রিকেট (Cricket) খেলাধুলা

কোন দল কতবার জিতেছে ইউরো শিরোপা?

By Saiful IslamOctober 5, 2021Updated:October 5, 20212 Mins Read

কোন দল কতবার জিতেছে ইউরো শিরোপা?

Advertisement

ইউরো কাপ কে কতবার নিয়েছে

স্পোর্টস ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপের ১৬তম আসর এটি। এর আগের ১৫টি আসরে তিনবার করে শিরোপা জিতেছে জার্মানি ও স্পেন। দু’বার শিরোপা জয় করেছে ফ্রান্স। ইউরোর শিরোপাজয়ী দলগুলোর বিস্তারিত এই প্রতিবেদনে।

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। শুরুতেই নাম ছিলো ইউরোপীয় নেশন্স কাপ। ১৯৬০ সালে প্রথম আয়োজিত হয় ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর। ১৯৯৬ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইউরো চ্যাম্পিয়নশিপ। ১৯৬০ সালে প্রথম আসরের আয়োজক ছিলো ফ্রান্স। ফাইনালে যুগোস্লাভিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সোভিয়েত ইউনিয়ন।

১৯৬৪ সালে দ্বিতীয় আসরে বাজিমাত করে নেয় স্পেন। আসরের আয়োজকও ছিলো তারা। সান্তিয়াগো বার্নাব্যুর ফাইনাল দেখেছিলেন ৭৯ হাজার ১১৫ জন দর্শক। শিরোপার মঞ্চে পেরেদা ও মার্সেলিনোর গোলে আগের আসরের চ্যাম্পিয়ন সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে ফাইনাল জিতে নেয় লা ফিউরিয়া রোজা।

১৯৬৮ সালে উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর বসেছিলো ইতালিতে। স্তাদে অলিম্পিকোর ৮ জুনের ফাইনালে হয় নানা নাটকীয়তা। দু’দিন পর আবার আয়োজিত ফাইনালে যুগোস্লাভিয়াকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে ইতালি।

১৯৭২ সালের ফাইনালে সোভিয়েত ইউনিয়নের আধিপত্য গুঁড়িয়ে দিয়ে শিরোপা জয় করে নেয় পশ্চিম জার্মানি। আসর বসেছিলো বেলজিয়ামে।

১৯৭৬ সালের ইউরোর আসর বসে যুগোস্লাভিয়ায়। সেবার ফাইনালে আগের আসরের চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানিতে হারিয়ে শিরোপা ঘরে তোলে চেকোস্লোভাকিয়া।

১৯৮০ সালে আবারো আসর বসে ইতালিতে। ফাইনালে ওঠে বেলজিয়াম ও পশ্চিম জার্মানি। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে পশ্চিম জার্মানি।
১৯৮৪ সালের আয়োজক হয় ফ্রান্স। ফাইনালেও ওঠে তারা। শিরোপার মঞ্চে স্পেনকে হারিয়ে প্রথমবারের মত ইউরোর ট্রফি জিতে নেয় ফরাসিরা।

১৯৮৮ সালে প্রথমবারের মত আসরের আয়োজক হয় পশ্চিম জার্মানি। সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় নেদারল্যান্ডস।

১৯৯২ সালে ইউরোর আয়োজক হয় সুইডেন। ফাইনালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডেনমার্ক।
১৯৯৬ সালের ইউরো হয়েছিলো ইংল্যান্ডে। চেক প্রজাতন্ত্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জার্মানি।

২০০০ সালে ইউরোর আয়োজন করে যৌথভাবে বেলজিয়াম ও নেদারল্যান্ডস। ইতালিকে হারিয়ে শিরোপা জিতে নেয় ফ্রান্স।

২০০৪ সালে ইউরো হয়েছিলো পর্তুগালে। ফাইনালেও উঠেছিলো স্বাগতিকরা। তবে, স্বপ্ন পূরণ হয়নি। শিরোপা জিতে নেয় গ্রিস।

২০০৮ ও ২০১২ সালটা স্বপ্নের মত কেটেছে স্পেনের। ভিসেন্তে দেল বস্কের অধীনে সেপ্নের সোনালী যুগের সেনানী জাভি, ইনিয়েস্তারা পরপর দু’বার শিরোপা উপহার দেয় স্পেনকে।

২০১৬ সালের আয়োজক ছিলো ফ্রান্স। ফাইনালে তাদের মুখোমুখি হয়েছিলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। দুর্বল দল নিয়েও শক্ত প্রতিপক্ষ দলগুলোকে হারিয়ে শিরোপা ঘরে তোলে পর্তুগাল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

July 5, 2026
এমবাপ্পের হুঁশিয়ারি

মরক্কো ম্যাচের আগে এমবাপ্পের হুঁশিয়ারি

July 5, 2026
এমবাপ্পে

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি : এমবাপ্পে

July 5, 2026

Latest News

brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

এমবাপ্পের হুঁশিয়ারি

মরক্কো ম্যাচের আগে এমবাপ্পের হুঁশিয়ারি

এমবাপ্পে

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি : এমবাপ্পে

Messi

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

Paraguya

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ভায়াগ্রা

আজতেকার উচ্চতা সামলাতে ইংল্যান্ডের ভরসা ভায়াগ্রা

নেইমার

৯০ মিনিট খেলার জন্য ফিট নেইমার, আনচেলত্তি কতক্ষণ খেলাবেন?

Cat

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কে, জানালো ‘জ্যোতিষী’ বিড়াল

নরওয়ে কোচ

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ

বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa