Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home গোলবন্যার ম্যাচে বড় জয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
খেলাধুলা ফুটবল স্লাইডার

গোলবন্যার ম্যাচে বড় জয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

By Saiful IslamDecember 6, 20223 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছে ব্রাজিল। যেখানে ম্যাচের ৩৬তম মিনিটের মধ্যেই ৪-০ গোলে এগিয়ে গেছে সেলেসাওরা। প্রথম গোলটি করেন ভিসিসিয়াস জুনিয়র। পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন নেইমার। এরপর রিচার্লিসনের পা থেকে তৃতীয় গোলটি আসে। আর ৩৬তম মিনিটে লুকাস পাকুয়েতা চতুর্থ গোলটি করেন।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
দোহায় স্টেডিয়াম ৯৭৪- এ সোমবার শেষ ষোলোর ম্যাচটি ৪-১ গোলে জিতেছে ব্রাজিল। সপ্তম মিনিটে তাদের গোল উৎসবের শুরু ভিনিসিউস জুনিয়রের পায়ে। একে একে স্কোরলাইনে নাম লেখান নেইমার, রিশার্লিসন ও লুকাস পাকেতা।

প্রথম তিন মিনিটে ভালো দুটি আক্রমণ করলেও প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বক্সে ঢুকতে পারেনি ব্রাজিল। তবে সাফল্য মিলতে দেরি হয়নি। সপ্তম মিনিটে প্রতিপক্ষের ছোট্ট ভুলের সুযোগে এগিয়ে যায় তারা।

ডি-বক্সের বাইরে কোরিয়া বল হারালে নিয়ন্ত্রণে নিয়ে একজনের বাধা এড়িয়ে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রাফিনিয়া। এরপর বাইলাইন থেকে বক্সের বাঁ দিকে পাস দেন তিনি। ফাঁকায় বল পেয়ে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের জোরাল শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ভিনিসিউস।

ছয় মিনিট পর সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। বক্সে রিশার্লিসনকে কোরিয়ার জং য়ু-ইয়ং ফাউল করলে পেনাল্টিটি পায় ব্রাজিল। দেশের হয়ে নেইমারের সবশেষ ৬ গোলের সবকটিই পেনাল্টি থেকে।

আন্তর্জাতিক ফুটবলে নেইমারের গোল হলো ৭৬টি, ১২৩ ম্যাচে। আর একটি গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি পেলের রেকর্ড।

বিশ্বকাপে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো ম্যাচে প্রথম ১৩ মিনিটে দুই গোল করল ব্রাজিল। প্রথমবার তারা করেছিল ২০০২ আসরে কোস্টা রিকার বিপক্ষে, সেবার ৫-২ গোলে জিতেছিল তারা।

চার মিনিট পর আলিসনের নৈপুণ্যে জাল অক্ষত থাকে ব্রাজিলের। অনেক দূর থেকে মিডফিল্ডার হাং হি-চানের বুলেট গতির শট ক্রসবার ঘেঁষে জালে জড়াতে যাচ্ছিল, শেষ মুহূর্তে কর্নারের বিনিময়ে ঠেকান লিভারপুল গোলরক্ষক।

মিলিতাও-সিলভাদের জমাট রক্ষণ ভাঙায় তেমন সুবিধা করতে পারছিল না সন হিউং-মিন ও তার সতীর্থরা। সেজন্যই হয়তো পরের পাঁচ মিনিটে আরও দুবার দূর থেকে শট নেয় তারা, তবে আলিসনকে আর সেভাবে ভাবাতে পারেনি।

২৯তম মিনিটে চোখজুড়ানো ফুটবলে ব্যবধান আরও বাড়ান রিশার্লিসন।

ভয়ঙ্কর-সুন্দর ফুটবলে কোয়ার্টার-ফাইনালে ব্রাজিল
প্রথমে মাথা দিয়ে, পরে পায়ে বল নিয়ে কারিকুরিতে প্রতিপক্ষের একজনকে ফাঁকি দিয়ে সামনে মার্কিনিয়োসকে বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন রিশার্লিসন। এর মাঝেই মার্কিনিয়োস পাস দেন বাইরে চিয়াগো সিলভাকে আর অধিনায়ক থ্রু বল বাড়ান বক্সে। প্রথমে ডান পায়ে বল ধরে বাঁ পায়ের আলতো শটে লক্ষ্যভেদ করেন টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড।

প্রতিটি গোল শেষেই ট্রেডমার্ক হয়ে ওঠা নাচে উদযাপন করছিল ব্রাজিল। তবে তৃতীয় গোলটি ছিল যেন বিশেষ। রিশার্লিসনের এত সুন্দর গোলটা দেখে শিষ্যদের সঙ্গে নাচে যোগ দেন রাশভারি কোচ তিতেও।

৩৬তম মিনিটে আরেকটি বিধ্বংসী আক্রমণে স্কোরলাইন ৪-০ করেন পাকেতা। বাঁ দিক দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে দারুণ চিপ শটে বল দূরের পোস্টে বাড়ান ভিনিসিউস আর ডান পায়ের নিখুঁত শটে গোলটি করেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেড মিডফিল্ডার পাকেতা।

বিশ্বকাপে এই নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো ম্যাচের প্রথমার্ধে চার গোল করল ব্রাজিল। ১৯৫৪ আসরে মেক্সিকোর বিপক্ষে প্রথম এমন কিছু করেছিল তারা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
কোয়ার্টার খেলাধুলা গোলবন্যার জয়ে ফাইনালে ফুটবল বড় ব্রাজিল ম্যাচে স্লাইডার
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

February 3, 2026
বিএনপি

বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে শুক্রবার

February 3, 2026
India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

February 3, 2026
Latest News
স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপি

বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে শুক্রবার

India

১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আইসিসি

বিশ্বকাপে ম্যাচ বয়কট করা নিয়ে আইসিসির নিয়ম যা বলে

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

বড় ধরনের পতনের মুখে

রেকর্ড পতনের পর ঘুরে দাঁড়াল স্বর্ণের বাজার, এক দিনেই বড় উত্থান

যোগদান করেছেন

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

অংশ নিতে পারবেন

নির্বাচনে অংশ নিতে পারবেন আসলাম চৌধুরী: আপিল বিভাগ

রিট শুনানি আজ

কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি হতে পারে আজ

নিরাপদ

কিশোরগঞ্জ-ময়মনসিংহ-গাজীপুরে জামায়াত আমিরের জনসভা আজ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.