ভারতীয় ব্যাটারদের মধ্যে এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এতদিন ছিল বিরাট কোহলির দখলে। ২০১৬ আইপিএলে ১৬ ইনিংস খেলে তিনি ছক্কা মেরেছিলেন ৩৮টি। এবার কোহলিকে ছাড়িয়ে গেলেন আভিষেক শর্মা

কোহলিকে টপকে

Advertisement

গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদে্র হয়ে ২৮ বলে ৬৬ রান করেছেন আভিষেক। এই ইনিংস খেলার পথে ছয়টি ছক্কা মারেন তিনি। এ দিন তিনি ফিফটি করেন ২১ বলে। অবাক করা ব্যাপার হলো, এই মৌসুমে ২৩ তার সবচেয়ে ধীরগতির ফিফটি এটি!

এবারের আইপিএলে তিনি এতটাই বিধ্বংসী ব্যাটিং করছেন। এর আগে তার একটি ফিফটি ছিল ১৬ বলে, আরেকটি ১৯ বলে। আগের ম্যাচেই তিনি ছয় ছক্কায় অপরাজিত ৭৫ রান করেছেন ২৮ বল খেলে। সবমিলিয়ে এবারের আইপিএলে ৪১টি ছক্কা হয়ে গেছে আভিষেকের। যা এক আসরে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ছক্কার ইতিহাস।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৪৬৭ রান করেছেন ২০৯.৪১ স্ট্রাইক রেটে। এই আসরে ৩০০ রান করা ব্যাটারদের মধ্যে তার চেয়ে বেশি স্ট্রাইক রেট আছে আর কেবল জেইক ফ্রেজার-ম্যাকগার্কের (২৩৪.০৪ স্ট্রাইক রেটে ৩৩০)।

বাংলাদেশ-আমেরিকা সিরিজ দেখবেন যেভাবে

২০১৮ সালে ১৭ বছর বয়সে তার আইপিএল অভিষেক দিল্লির হয়ে। প্রথম ম্যাচে ১৯ বলে ৪৬ রান করলেও আইপিএলে থিতু হতে তার সময় লেগে যায় অনেকটা। এতটা মারকুটে ব্যাটার তখন ছিলেন না। বরং ব্যাটিংয়ের সঙ্গে বাঁহাতি স্পিন আর দারুণ ফিল্ডিং মিলিয়ে কার্যকর এক প্যাকেজ মনে করা হতো তাকে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.