Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা কোহলিকে বাদ দিয়ে নতুন অধিনায়ক খোঁজা উচিত : গম্ভীর
ক্রিকেট (Cricket) খেলাধুলা

কোহলিকে বাদ দিয়ে নতুন অধিনায়ক খোঁজা উচিত : গম্ভীর

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 7, 20202 Mins Read

কোহলিকে বাদ দিয়ে নতুন অধিনায়ক খোঁজা উচিত : গম্ভীর

Advertisement

স্পোর্টস ডেস্ক : আরও একবার শূন্য হাতেই আইপিএল থেকে ফিরতে হলো বিরাট কোহলি ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। আইপিএলের এবারের আসর শুরুর আগে টানা ১৩টি মৌসুম একই দলে খেলার অনন্য কীর্তি গড়েছিলেন কোহলি। আর আসর শেষে গড়লেন ১৩ মৌসুমেও কোনো শিরোপা জিততে না পারার বিব্রতকর এক দৃষ্টান্ত।

২০০৮ সাল থেকে কোহলি খেলছেন ব্যাঙ্গালুরুর হয়ে। পাঁচ মৌসুম সাধারণ খেলোয়াড় হিসেবে কাটানোর পর ২০১৩ সালের আসর থেকে অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেয়েছেন কোহলি। তার অধীনে এ নিয়ে ৮ মৌসুম খেলে ফেললেও, শিরোপা জয়ের স্বাদ পাওয়া হয়নি ব্যাঙ্গালুরুর।

আইপিএলে অধিনায়ক কোহলির সাফল্য বলতে কেবল গত ৮ মৌসুমে মাত্র ৩ বার প্লে-অফে উঠতে পারা। ২০১৭ ও ২০১৯ সালের আসরে ব্যাঙ্গালুরুর অবস্থান ছিল সবার নিচে, ২০১৮ সালে তারা হয়েছিল ষষ্ঠ। এবার প্লে-অফে উঠলেও টানা পাঁচটি ম্যাচ হেরে কোহলির ব্যাঙ্গালুরু বিদায় নিয়েছে চতুর্থ হয়ে।

সবমিলিয়ে ব্যক্তিগত পারফরম্যান্স যেমনই হোক না কেন, অধিনায়ক হিসেবে ব্যাঙ্গালুরুকে সাফল্য এনে দিতে পুরোপুরি ব্যর্থ ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাই পরের আসরে ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিকে অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ওপেনার ও দুইবার আইপিএল জেতা অধিনায়ক গৌতম গম্ভীর।

নিজের মন্তব্যের পক্ষে জোরালো যুক্তিও রেখেছেন কলকাতাকে দুইটি শিরোপা জেতানো গম্ভীর। জানিয়েছেন, তিনি যদি ব্যাঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি মালিক হতেন, তাহলে অবশ্যই অধিনায়কত্বে পরিবর্তন আনতেন। কেননা কাউকে কোনোরকমের সাফল্য ছাড়া ৮টি বছর ছাড় দেয়া যায় না।

এ বিষয়ে গম্ভীরের ভাষ্য, ‘এখানে প্রশ্নটা জবাবদিহিতার। অধিনায়কত্বের ৮ বছর হয়ে গেল কিন্তু কোনো শিরোপা নেই। আট বছর অনেক লম্বা সময়। আমাকে অন্য কোনো অধিনায়ক দেখান, আচ্ছা অধিনায়ক ভুলে যান, অন্য কোনো খেলোয়াড় দেখান যাকে বিনা শিরোপায় ৮ বছর সুযোগ দেয়া হতো বা হবে। তাই এখানে জবাবদিহিতা থাকতে হবে। একজন অধিনায়ককে দায়িত্ব নিতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘বিষয়টা শুধু এক বছরের না, শুধু চলতি আসরের নয়। বিরাট কোহলির বিরুদ্ধে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু দলের এমন অবস্থার মাঝে তার উচিৎ হাত উচিয়ে বলা যে, আমিই এর জন্য দায়ী। আমি এই ব্যর্থতার সব দায়িত্ব গ্রহণ করছি। আট বছর কিন্তু অনেক লম্বা সময়।’

এসময় ভারতের অফস্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের উদাহরণ আনেন গম্ভীর। শিরোপা জিততে না পারায় দুই আসর পরই অশ্বিনকে বাদ দিয়েছে কিংস এলেভেন পাঞ্জাব। যা কোহলির ক্ষেত্রে হচ্ছে না। গম্ভীর বলেন, ‘অশ্বিনের সঙ্গে কী হয়েছে দেখুন! পাঞ্জাবের হয়ে দুই বছর সে সাফল্য পায়নি এবং বাদ দিয়ে দেয়া হয়েছে।’

‘আমরা এমএস ধোনি, রোহিত শর্মার ব্যাপারে কথা বলি। কিন্তু ধোনি তিনবার চ্যাম্পিয়ন হয়েছে, রোহিত শিরোপা জিতেছে চারবার। তারা সাফল্য পেয়েছে বলেই লম্বা সময় ধরে অধিনায়কত্ব করে যাচ্ছে। আমি নিশ্চিত, রোহিত যদি ৮ বছর ধরে শিরোপাশূন্য থাকত, তাকেও সরিয়ে দেয়া হতো। সবার জন্য একই নিয়ম থাকা উচিৎ।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

June 26, 2026
অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

June 26, 2026
ম্যারাডোনা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে, দাম উঠতে পারে ৯২ লাখ ডলার

June 26, 2026

Latest News

ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

ম্যারাডোনা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে, দাম উঠতে পারে ৯২ লাখ ডলার

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa