Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা কোহলির সেঞ্চুরি আটকে রেখেছিল বিয়ে, অবশেষে বউ ঘরে তুললেন যুবক
খেলাধুলা

কোহলির সেঞ্চুরি আটকে রেখেছিল বিয়ে, অবশেষে বউ ঘরে তুললেন যুবক

By Sibbir OsmanJanuary 18, 20232 Mins Read

কোহলির সেঞ্চুরি আটকে রেখেছিল বিয়ে, অবশেষে বউ ঘরে তুললেন যুবক

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলি ৭১তম সেঞ্চুরির দেখা না পেলে বিয়ে করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন এক ভক্ত। অবশেষে সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি আর সাতপাকে বাঁধা পড়লেন যুবক। গত বছর এশিয়া কাপ চলাকালীন ঘটনা।

ভারতের ম্যাচ চলাকালে গ্যালারিতে পোস্টার হাতে এক যুবককে দেখা যেত। যেখানে লেখা ছিল, যত দিন না কোহলি নিজের ৭১তম শতরান করছেন; তত দিন আমি বিয়ে করব না। সেসময় নেটমাধ্যমে সেই পোস্টার ভাইরাল হয়ে যায়।

সেবারই শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরি করেন কোহলি। তখনই আমান আগারওয়াল বিয়ে করার পণ করেন। কিন্তু তার বিয়ে হতে হতে আরও তিনটি সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো। এর মধ্যে একটি সেঞ্চুরি পড়েছিল আমানের বিয়ের দিন।
কোহলি

Advertisement

নিজের বিয়ের কথাও টুইট করে জানিয়েছেন আমান। বরের সাজে নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, থিরুভানান্তপুরমে সেঞ্চুরি করে ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাবে দিচ্ছেন কোহলি। আর সেই ছবিকে সামনে রেখে টেলিভিশনের সামনে দাঁড়িয়ে আমান।

পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, আমি ৭১তম শতরান চেয়েছিলাম। কিন্তু আমার বিশেষ দিনে কোহলি ৭৪তম শতরান উপহার দিলেন।

“I asked for the 71st century but he scored 74th on my special day” ❤️❤️❤️@imVkohli @AnushkaSharma @StayWrogn pic.twitter.com/zHopZmzKdH

— Aman Agarwal (@Aman2010Aman) January 16, 2023


থিরুভানান্তপুরমে ১১০ বলে ১৬৬ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। একদিনের ক্রিকেটে এটি ৪৬তম শতরান। সবচেয়ে বেশি শতরান শচীন টেন্ডুলকারের। তিনি ৪৯টি শতরান করেছেন। তবে শচীনের চেয়ে অনেক এগিয়ে কোহলি।

শচীন যেখানে ৪৬টি শতরান করতে খেলেছিলেন ৪৩১ ইনিংস। সেখানে কোহলি খেলেছেন মাত্র ২৬৮ ইনিংস।

এদিকে আমানের টুইট করার পর সেটি ১ মিলিয়নের ওপর ভিউ হয়েছে। ৩৯ হাজার রিঅ্যাক্ট পড়েছে।

শতরানের হিসেবে শচীনকে টপকাতে না পারলেও দু’টি ক্ষেত্রে ক্রিকেট গ্রেটকে ছাপিয়ে গেছেন ভারতের সাবেক অধিনায়ক। ঘরের মাঠে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের শতরানের সংখ্যা ২০টি। ঘরের মাঠে ১৬৪টি একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি। থিরুভানান্তপুরমে তাকে ছাপিয়ে গেছেন কোহলি। দেশের মাটিতে ২১টি শতরান তার। শচীনের থেকে অনেক কম ১০৪টি ম্যাচ নিয়েছেন তিনি।

অন্য আরও একটি পরিসংখ্যানে শচীনকে ছাপিয়ে গেছেন কোহলি। একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরানের নিরিখে যৌথভাবে শীর্ষে ছিলেন তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি শতরান রয়েছে শচীনের। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের নবম শতরান করেছিলেন কোহলি। থিরুভানান্তপুরমে ১০ নম্বর শতরান এসেছে। অর্থাৎ, একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরানের নজির এখন কোহলির।

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি

একে একে ৫ মেয়ের জন্ম বিষয়ে অজানা তথ্য দিলেন আফ্রিদি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Brazil

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

June 29, 2026
সেমিফাইনাল

ফাইনালের পথে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন বাধা হতে পারে সেমিফাইনাল

June 29, 2026
রোনালদো

পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা

June 29, 2026

Latest News

Brazil

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

সেমিফাইনাল

ফাইনালের পথে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন বাধা হতে পারে সেমিফাইনাল

রোনালদো

পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা

ভিনিসিয়ুস

ফিফা বিশ্বকাপ : নানির বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস

দাদির আবেগময় বার্তায় চোখ ভিজল ভিনিসিয়ুসের

ব্রাজিল-জাপান

ব্রাজিল-জাপান ম্যাচে কে জিতবে, জানাল এআই

সেরা তারকা কুবো

ব্রাজিলের বিপক্ষে সেরা তারকা কুবোকে পাচ্ছে না জাপান

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

অস্ট্রিয়া

সমঝোতা করে ইরানকে বাদ দেয়ার অভিযোগ অস্বীকার অস্ট্রিয়া কোচের

লুকাস

ভেনিজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa