Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কোয়ারেন্টাইনে মির্জা ফখরুল
জাতীয়

কোয়ারেন্টাইনে মির্জা ফখরুল

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 19, 20202 Mins Read
কোয়ারেন্টাইনে মির্জা ফখরুল
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: উত্তরার বাসায় অবস্থান করা শ্যালকের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোয়ারেন্টাইনে রয়েছেন। খবর ইউএনবি’র।

ইউএনবির সাথে আলাপকালে ফখরুল বলেন, তার নিকটাত্মীয় মহামারি ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তিনি আজ (বৃহস্পতিবার) থেকে ১৪ দিনের জন্য নিজের বাসায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ ছাত্র ফোরাম এবং উত্তরাঞ্চল ছাত্র ফোরামের একটি অনুষ্ঠানে ফখরুলের সশরীরে উপস্থিত থাকার কথা ছিল। তবে তিনি এতে ভার্চুয়ালি যোগদান করেন।

অনুষ্ঠানটিতে সশরীরে উপস্থিত না হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমার বাসায় একজনের করোনা হওয়ার কারণে অনুষ্ঠানে অংশ নিতে না পারায় আমি দুঃখিত। আমাকে ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।’

ফখরুল তার দলের সহকর্মীদের সজাগ থাকতে এবং স্বাস্থ্য সুরক্ষা বিধি বজায় রাখার নির্দেশনে দিয়ে বলেন, করোনাভাইরাস এখন আবারও সর্বত্র ছড়িয়ে পড়ছে।

‘মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমাদের মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ আমাদের অনেক প্রবীণ নেতা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসের কারণে আমরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, আমাদের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান এবং ঢাকা উত্তর সিটির সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসানসহ অনেক নেতাকে হারিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এক কঠিন সময় পার করছি, আমি সবাইকে এই কঠিন পরিস্থিতি ও প্রতিকূলতা কাটিয়ে উঠার জন্য আহ্বান করছি।’

ইউএনবির সাথে আলাপকালে ফখরুলের পরিবারের এক সদস্য জানান, বিএনপি মহাসচিবের শ্যালক কাজী একরামুল রশিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, একরামুল দীর্ঘদিন ধরে ফখরুলের উত্তরার বাসায় অবস্থান করছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026
Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

July 22, 2026
হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

July 22, 2026

Latest News

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa