
আজ শুক্রবার (৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত ‘দ্বিতীয় সম্প্রচার সম্মেলন’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল হয়েছে। কিন্তু দুঃখজনক, সম্প্রচার মাধ্যম এখনও ডিজিটাল হয়নি। ক্যাবল অপারেটর সিস্টেমে ডিজিটালাইজড হয়নি। যখন আমি ডিজিটাল করতে বলি, তখন তারা নানা দাবি করেন। এ বছরের জুনের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে ডিজিটালাইজড করার কথা থাকলেও তা হয়নি। এ ক্ষেত্রে যদি সরকারকে কঠোর হতে হয়, তাহলে কঠোর হবো। যারা পারবেন তাদের সুযোগ দেওয়া হবে, আর যারা পারবেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সম্প্রচার সম্মেলনের ‘নীতি সংলাপ ও কর্মী সুরক্ষা’ শীর্ষক সূচনা পর্বে বিজেসি’র সভাপতি রেজওয়ানুল হক রাজার সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল ও বিজেসি’র উপদেষ্টা একাত্তর টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



