Advertisement

স্পোর্টস ডেস্ক: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব ক্রীড়াঙ্গন। আর এতেই লোকসানের মুখ দেখছে বিশ্বের প্রায় সকল ক্রীড়া সংস্থা। আর এর বাইরে নয় বিশ্বের অন্যতম ধনী স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও।

ইউরোপিয়ান ফুটবল স্থগিত হওয়ায় লোকসানের মুখে পড়েছে কাতালান ক্লাবটি। আর সেই লোকসান কাটিয়ে উঠতে ক্লাবের ঐতিহ্যবাহী স্টেডিয়াম ক্যাম্প ন্যু’র নাম স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বার্সা। অবশ্য কেবল এক মৌসুমের জন্য নিজেদের স্টেডিয়ামের নাম স্বত্ব বিক্রি করতে রাজী হয়েছে বার্সেলোনা।

এদিকে ক্যাম্প ন্যু’র নাম স্বত্ব কেনার ব্যাপারে বেশ আগ্রহ প্রকাশ করেছেন কিংবদন্তী বক্সার মাইক টাইসনের ব্যবসায়িক বন্ধু আলকি ডেভিড। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচারণার কথা মাথায় রেখেই ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যু’র সঙ্গে নাম জুড়ে দেওয়ার কথা ভাবছেন ডেভিড।

আলকি ডেভিড একজন ব্রিটিশ বিলিয়নিয়ার। তার সম্পদের পরিমাণ ধারণা করা হয় প্রায় ৩ বিলিয়ন ইউরো। তার অধীনস্থ কোম্পানি গুলোর মধ্যে অন্যতম ফিল্মঅন এবং সুইসক্স। যদিও কোকা কোলার বোতল তৈরি কারখানা থেকেই নিজের অর্থের বেশিরভাগ অর্জন করেছেন ডেভিড।

সম্প্রতি ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ডেভিড বলেন, এটা আমার জন্য একটি দুর্দান্ত সুযোগ। আমার বর্তমান কৌশলের সঙ্গে এই ব্যাপারটি খুব ভালোভাবেই মিলছে। এই ব্যাপারটি সবার জন্য উন্মুক্ত, তাই আমি বিশ্বাস করি আমি এই চুক্তিটি করতে পারব।

ডেভিড আরও বলেন, বার্সেলোনার সঙ্গে এই চুক্তিটি করতে পারলে আমার স্বাস্থ্য কোম্পানিটির জন্যই ভালো হবে। আমি বৃটেনের কয়েকজন গবেষকের সঙ্গে কাজ করছি। আর বার্সেলোনার সঙ্গে আমার কোম্পানির নাম যোগ করতে পারলে সেটা আমার কোম্পানির জন্যই ভালো হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.