Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেটারদের একাগ্রতায় খুশি এইচপি প্রধান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ক্রিকেটারদের একাগ্রতায় খুশি এইচপি প্রধান

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 7, 2020Updated:October 7, 20202 Mins Read
ক্রিকেটারদের একাগ্রতায় খুশি এইচপি প্রধান
ছবি সংগৃহীত
Advertisement

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঝপথে স্থগিত হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরেই ক্রিকেট থেকে দূরে রয়েছেন দেশের বেশির ভাগ ক্রিকেটার। ব্যক্তিগত অনুশীলনের পর জাতীয় দলের ক্রিকেটাররা মাঠে ফিরলেও এখনো অনুশীলনে ফেরা হয়নি বাকিদের।

বুধবার (৭ অক্টোবর) থেকে মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হয়েছে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) অনুশীলন। শুরুতে ফিটনেস পরীক্ষা দিয়েছেন ক্রিকেটাররা। তাতে খুশি এইচপি প্রধান নাঈমুর রহমান দুর্জয়। দুই এক জন ক্রিকেটারের সমস্যা থাকলেও বাকিদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট তিনি।

ক্যাম্পের প্রথম দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান দুর্জয়।

তিনি বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে বেশিরভাগ ক্রিকেটার অনলাইনে কোচ, ফিজিও, ট্রেনারদের সঙ্গে ফিটনেসটা নিয়ে মনোযোগী হয়েছে। যে কারণে আজকে ফিটনেস টেস্টে আমি গর্ব করে বলতে পারি আমাদের প্লেয়াররা খুব ভালো করেছে। ২৫ জনের মধ্যে ২-৩ জনের সমস্যা হতেই পারে কিন্তু সর্বোপরি ফিটনেস টেস্টে খুব ভালো করেছে।’

ফিটনেসের উন্নতির পাশাপাশি ক্রিকেটারদের একাগ্রতা দেখে খুশি সাবেক এই ক্রিকেটার। নিজেকে প্রস্তুত করার ব্যাপারে তারা আন্তরিক বলে মনে করেন তিনি। তিন দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্ট এইচপির ক্রিকেটারদের জন্য বড় সুযোগ বলছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

তিনি বলেন, ‘ফিটনেস ভালো মানে তাদের একাগ্রতা, সিরিয়াসনেস আছে প্রস্তুত হওয়ার জন্য। আর জাতীয় দলের সাথে যে সিরিজটা খেলবে এটা একটা সুযোগ। কারণ অনেকদিন ম্যাচের বাইরে আছে, যে লেভেলেই হোক ম্যাচ খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার।’

এদিকে এইচপির অনুশীলন শুরু হলেও দলের সঙ্গে নেই হেড কোচ টবি রেডফোর্ড ও বোলিং কোচ চাম্পাকা রামানায়েকে। ভিসা জটিলতা ও মায়ের অসুস্থতায় দলের সঙ্গে নেই তারা। তবে শীঘ্রই তাদের দলের সঙ্গে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্জয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

June 26, 2026
সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

June 26, 2026
বিতর্ক

বিশ্বকাপে ইরান-মিশর ম্যাচের আগে বাড়ছে বিতর্ক

June 26, 2026

Latest News

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

বিতর্ক

বিশ্বকাপে ইরান-মিশর ম্যাচের আগে বাড়ছে বিতর্ক

red

বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল

Cup

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

রাফিনিয়া

দেউলিয়ার পথে রাফিনিয়া, ঘটনা কী

fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

Scaloni-Beccaccece

স্কালোনিকে কেন ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন জার্মানিকে হারানো বেকাচ্চেচে?

জাপান

‘আমাদেরও জয়ের সুযোগ আছে’—ব্রাজিল ম্যাচ নিয়ে জাপান কোচ

অর্থায়ন

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের দাবি আমিনুল ইসলাম বুলবুলের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa