
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার সময় মিরপুরে সাংবাদিকদের নিজামউদ্দিন বলেন, ‘আমরা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, তামিমের সঙ্গে কথা হয়েছে আমার। সে জানিয়েছে তারা নিজেদের মধ্যে আলাপ করে আমাকে দ্রুতই জানাবে।’
দাবি মানা হবে কিনা এমন প্রশ্নে নিজামউদ্দিন বলেন, ‘আপনারা জানেন, আমাদের সভাপতি গতকালই বলেছেন বেশিরভাগ দাবি দাওয়াই অর্থ সম্পর্কিত যা বসেই সমাধান করা যাবে।’
খেলোয়াড়দের উদ্দেশ করে বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘আমি বিসিবির পক্ষ থেকে বলছি, আমরা যেকোনো জায়গায় বসতে রাজি, বিকেল ৫টায় আমরা এভেইলেবল। তারা যদি বোর্ডে আসে তাও রাজি, এছাড়া অন্য কোনো জায়গায় বসতে চাইলেও আমরা এভেইলেবল আছি।’
খেলোয়াড়রা একসঙ্গে হয়েও আজ নিজেদের মধ্যে বসার কথা রয়েছে। এরপরেই তারা ঘোষণা করবেন তাদের পরবর্তী পরিকল্পনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


