স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের সবচেয়ে পুরনো সংস্করণ হলো টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড প্রথম টেস্ট খেলেছিল ১৮৭৭ সালে। কিন্তু এর শ’ খানেক বছর আগেও মানুষ ক্রিকেট খেলত। ওই সময়টায় খেলাটির রীতিনীতি কেমন ছিল? তার খানিকটা জানতে হলেও পড়তে হবে ‘ক্রিকেট. অ্যা কালেকশন অব অল দ্য গ্রান্ড ম্যাচেস অব ক্রিকেট প্লেইড ইন ইংল্যান্ড উইদিন টোয়েন্টি ইয়ার্স, ১৭৭১-১৭৯১’ বইটি।

‘ক্রিকেট. অ্যা কালেকশন অব অল দ্য গ্রান্ড ম্যাচেস অব ক্রিকেট প্লেইড ইন ইংল্যান্ড উইদিন টোয়েন্টি ইয়ার্স, ১৭৭১–১৭৯১’ বইটির লেখক উইলিয়াম এপস। ১৭৯৯ সালে এটি প্রকাশিত হয়েছিল। বিরলতম এ বইটি এখনও ক্রিকেট ধারাভাষ্যকার জন আরলটের সংগ্রহে আছে, যা মে মাসে লন্ডনের বইমেলায় তোলা হবে। এর দাম ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার পাউন্ড, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৩ কোটি টাকারও বেশি।

বিরল এ বইটি প্রকাশিত হয়েছিল ১৭৯৯ সালে। ছবি সংগৃহীত
Advertisement

১৮ থেকে ২১ মে লন্ডনে বইমেলা বসবে। মেলার সাচি গ্যালারিতে তোলা হবে ‘ক্রিকেট. অ্যা কালেকশন অব অল দ্য গ্রান্ড ম্যাচেস অব ক্রিকেট প্লেইড ইন ইংল্যান্ড উইদিন টোয়েন্টি ইয়ার্স, ১৭৭১–১৭৯১’ বইটি। এই বইয়ের বিক্রেতা প্রতিষ্ঠান পিটার হ্যারিংটনের মালিক টম হ্যারিংটন বলেছেন, ‘এপসের ভলিউম দীর্ঘদিন অপ্রাপ্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। মাত্র কয়েক কপির কথা জানা যায়, যার মধ্যে চারটি আগে নিলামে উঠেছে।’

হ্যারিংটন আরও বলেন, ‘বইটি সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেট বইয়ের মধ্যে স্থান পাবে। আজকের অর্থে, এটি মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ২০১০ সালে বিক্রি হওয়া বইয়ের দামের সমান। এমসিসির বইটি ক্রিস্টিস প্রিমিয়ামসহ এক লাখ ৫১ হাজার পাউন্ডে বিক্রি হয়েছিল। ক্রিকেট বইয়ের মধ্যে এটিকে সবচেয়ে দামি বলে মনে করা হয়।’

৬ ক্রিকেটারকে দেশের জার্সি ছাড়তে আইপিএল দলগুলোর বড় প্রস্তাব!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.