
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগেই জায়গা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাদের সঙ্গী হওয়ার লড়াইয়ে আছে ভারত ও অস্ট্রেলিয়া। ইংল্যান্ডর বিপক্ষে চতুর্থ টেস্টে জয় কিংবা ড্র করতে পারলেই তারা প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে খেলবে। ইংল্যান্ড জিতলে ফাইনালে যাবে অস্ট্রেলিয়া। আগামী ১৮ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। একই সময়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা।
এক সংবাদ সম্মেলনে এহসান মানি বলেছেন, ‘গত বছর হওয়ার কথা ছিল এশিয়া কাপ, কিন্তু সেটা এই বছরে পিছিয়ে আনা হয়েছে। এখন মনে হচ্ছে, এই বছরও এশিয়া কাপ হবে না যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জুনে। শ্রীলঙ্কা বলেছিল, তারা জুনে টুর্নামেন্টটি আয়োজনের চেষ্টা করবে। তারিখগুলো সাংঘর্ষিক। আমাদের মনে হয় না, এবার এশিয়া কাপ হবে। মনে হয়, টুর্নামেন্টটিকে ২০২৩ সালে পিছিয়ে দিতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



